বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

স্কুল-কলেজে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি, আসছে ঘোষণা

সীমু দা
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%A4%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4

বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থার বাস্তবতা বিবেচনায় দেশে আবারও অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এবার পুরোপুরি অনলাইন নয়, বরং অনলাইন ও অফলাইন মিলিয়ে ‘ব্লেন্ডেড’ শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর নির্বাচিত ও সক্ষম শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হবে।

নতুন ব্যবস্থায় সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে শনি, সোম ও বুধবার সরাসরি ক্লাস হবে এবং রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। ফলে প্রচলিত শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে।

তবে মন্ত্রণালয় সূত্র বলছে, এখনই সব প্রতিষ্ঠানে ছুটি কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এটি কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য একটি উদ্যোগ। সক্ষম প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় এতে অংশ নেবে এবং পরবর্তীতে অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, রাজধানীর যানজটপ্রবণ ও বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়ে প্রথম পর্যায়ে এই পাইলট প্রকল্প চালু করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উদ্যোগ শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা, সময়ের সঠিক ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পদ্ধতি সফল হলে ভবিষ্যতে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে, তবে সাপ্তাহিক ছুটি ও বাস্তব ক্লাস ব্যবস্থায় এর প্রভাব নিয়ে এখনই বিতর্ক শুরু হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By