বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

কক্সবাজারে পোস্টাল ভোটে অংশ নিলেন সাড়ে ২৮ হাজার ভোটার

সীমু দা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%85%E0%A6%82%E0%A6%B6 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A7%A8%E0%A7%AE %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0

ব্যাপক প্রচার-প্রচারণার পরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনে পোস্টাল ভোট পড়েছে ২৮ হাজার ৬৩০টি। দেশে ও বিদেশে অবস্থানরত প্রবাসী, সরকারি-বেসরকারি চাকরিজীবী এবং কারাবন্দীরা প্রথমবারের মতো অনলাইন নিবন্ধনের মাধ্যমে এ ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের ফল প্রকাশ করা হবে ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার পর।

কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও পোস্টাল ভোট কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইরফান উল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে চারটি আসনে মোট ২৮ হাজার ৬৩০টি পোস্টাল ভোট গৃহীত হয়েছে।

আসনভিত্তিক পোস্টাল ভোটের চিত্রে দেখা যায়, কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) ৯,৬৩৫টি, কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) ৪,২১২টি, কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও) ১০,৯১৭টি, কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) ৩,৮৬৬টি। চার আসনের মধ্যে সর্বোচ্চ পোস্টাল ভোট পড়েছে কক্সবাজার–৩ আসনে, ১০ হাজার ৯১৭টি।

জেলা প্রশাসন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার পর কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে পোস্টাল ভোট গণনা করা হবে। নিয়মিত ভোট গণনার আদলে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। এ জন্য প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতি ৩০০ ভোটের জন্য একজন করে সহায়ক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। প্রার্থীরা চাইলে নিজে উপস্থিত থাকতে পারবেন অথবা এজেন্ট নিয়োগ দিয়ে গণনা প্রত্যক্ষ করতে পারবেন। ভোটকেন্দ্রগুলো সিসিটিভির আওতায় রাখা হবে বলে প্রশাসন জানিয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, স্ক্যানিং প্রক্রিয়ার মাধ্যমে যাচাই শেষে ব্যালট বক্স খোলা হবে এবং স্বচ্ছতার ভিত্তিতে গণনা সম্পন্ন হবে। ‘হ্যাঁ’ ভোটের জন্য আলাদা ব্যালটও গণনা করা হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসীরা পোস্টাল ভোট দিয়েছেন। পাশাপাশি দেশের অভ্যন্তরে কর্মরত চাকরিজীবী ও কারাবন্দীরাও এ ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে কোন দেশ থেকে কত ভোট এসেছে, তার নির্দিষ্ট তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের এ উদ্যোগকে সংশ্লিষ্টরা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তবে প্রচার-প্রচারণা তুলনামূলক কম থাকায় অনেক সম্ভাব্য ভোটার পোস্টাল ভোট দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By