বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম

সীমু দা
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE

ভারতীয় ভিসা প্রদানের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন এনেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন এই ব্যবস্থায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু শুরু হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, আজ দুপুর ১২টায় সাইনআপ প্রক্রিয়া চালু করা হয় এবং সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং খোলা হয়। আজ ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাচ্ছে।

আইভ্যাক জানায়, নতুন সিস্টেমে পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। তবে এজন্য বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে আইভ্যাক জানায়, বৃহস্পতিবার একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে, যার লিংক অফিসিয়াল আইভ্যাক ওয়েবসাইটে পাওয়া যাবে। রোববার (৮ ফেব্রুয়ারি) এবং পরবর্তী তারিখগুলোর সব অ্যাপয়েন্টমেন্ট এই নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে।

সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য আবেদনকারীদের নির্দেশিকাগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে আইভ্যাক। পাশাপাশি বিকাল সাড়ে ৫টার আগেই সাইনআপ সম্পন্ন ও প্রয়োজনীয় ওয়েব ফাইল আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন সিস্টেম চালুর শুরুতেই জাল অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ থেকে বিরত থাকতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সাইনআপের সময় ভিসা ওয়েব ফাইলে ব্যবহৃত ইমেইল ঠিকানা দিয়ে সাইনআপ করতে হবে। সাইনআপ করলে একটি ওটিপি এসএমএসে এবং আরেকটি ইমেইলে পাঠানো হবে। প্রথমে ইমেইলের ওটিপি এবং পরে মোবাইলে পাঠানো ওটিপি সাবমিট করে ইমেইল ও মোবাইল নম্বর ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে সাইনআপ শেষ করতে হবে। বিকাল সাড়ে ৫টার পর সাইনআপ করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।

সাইনআপ সম্পন্ন হলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইনের সময় মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে প্রবেশ করলে অ্যাপয়েন্টমেন্ট পেজে নেওয়া হবে। সেখানে প্রথমে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, যেখান থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হবে।

ডকুমেন্ট আপলোডের পর অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সন্ধ্যা ৬টায় স্লট চালু হলে পুনরায় লগইন করতে হবে। লগইন করার পর স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী দিনের একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখানো হবে। প্রয়োজনে সেটি একবার পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By