বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

জয়পুরহাট কারাগারে ৪৫ বন্দির ভোটদান সম্পন্ন

সীমু দা
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A7%AA%E0%A7%AB %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে জয়পুরহাট জেলা কারাগারের নিবন্ধিত বন্দিদের মধ্যে এ পর্যন্ত ৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, জয়পুরহাট জেলা কারাগারের মোট ৫২ জন বন্দি ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন। বুধবার পর্যন্ত ৪৫ জন বন্দি সফলভাবে ভোট প্রদান সম্পন্ন করেছেন বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে ।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তোফায়েল আহম্মেদ খাঁন।

তিনি আরও জানান, ডাক বিভাগের মাধ্যমে কারাগারে ৪৮টি পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৪৫টি ব্যালট ব্যবহার করে বন্দিরা ভোট দিয়েছেন।

তিনি আরও জানান, অবশিষ্ট ৩ জন ভোটারের মধ্যে ২ জন জামিনে মুক্তি পেয়েছেন এবং ১ জন অন্য কারাগারে বদলি হয়েছেন। বিধি অনুযায়ী এসব ব্যালট ফেরত পাঠানো হবে। এছাড়া এখনও ৪টি পোস্টাল ব্যালট প্রক্রিয়াধীন রয়েছে।

কারা কর্তৃপক্ষের দাবি, নির্বাচন কমিশনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে স্বচ্ছভাবে বন্দিদের ভোটদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের প্রতি দেশি ও প্রবাসী ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ দেখা গেছে।

জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, জয়পুরহাট জেলায় মোট ৭ হাজার ৪৭৪ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫ হাজার ৯৭৩ জন পুরুষ এবং ১ হাজার ৫২৫ জন নারী ভোটার রয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগ গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করছে এবং নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By