বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

শেষ সময়ে ‘দাঁড়িপাল্লা’ সরানোর সুযোগ নেই

সীমু দা
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E2%80%98%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%87

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের শরিকদের জন্য সাতটি আসন ছেড়ে দিলেও কারিগরি জটিলতার কারণে ওই আসনগুলোতে জামায়াতে ইসলামীর প্রার্থীদেরই প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। শেষ মুহূর্তে ব্যালট পেপার থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক প্রত্যাহারের আবেদন জানালেও নির্বাচন কমিশন (ইসি) তা নাকচ করে দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এক চিঠিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরওয়ারকে এ সিদ্ধান্তের কথা জানান।

চিঠিতে জামায়াত জানায়, ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার ভিত্তিতে নরসিংদী-২ ও চট্টগ্রাম-৮ আসন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট দুই আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারায় ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার অনুরোধ জানানো হয়।

এ ছাড়া পৃথক আরেক চিঠিতে দলটি জানায়, ভোলা-২, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৩, সুনামগঞ্জ-১ ও চট্টগ্রাম-১২—এই পাঁচটি আসন যথাক্রমে এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ও নেজামে ইসলাম পার্টির প্রার্থীদের ছেড়ে দেওয়া হলেও সময়মতো মনোনয়ন প্রত্যাহার না হওয়ায় ওই আসনগুলোতেও প্রতীক প্রত্যাহারের আবেদন করা হয়।

জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৬(২) অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা জানানো না হলে মনোনয়ন বা প্রতীক প্রত্যাহারের সুযোগ নেই।

এ কারণে ব্যালট পেপার থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেওয়ার কোনো সুযোগ নেই বলে কমিশন স্পষ্ট করে জানায়। ফলে যেসব আসন জোটের শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে, সেসব আসনেও জামায়াত মনোনীত প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ অবস্থায় প্রতীক প্রত্যাহারের সুযোগ না থাকার বিষয়টি আপনার অবগতির জন্য জানানো হলো।

ইসির এই সিদ্ধান্তের ফলে জোটকে ছেড়ে দেওয়া প্রার্থীর সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াতের প্রার্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By