মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বোয়ালখালীতে বিএনপি প্রার্থীর প্রচারণায় ককটেল হামলার প্রমাণ পায়নি সেনাবাহিনী

সীমু দা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৯:০২ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80

চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় ককটেল হামলার অভিযোগটি সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার দিনভর ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালখালীস্থ সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাসেল।

সেনাবাহিনীর তদন্ত দলের মতে, ককটেল বিস্ফোরণ হলে সেখানে নির্দিষ্ট কিছু আলামত বা ‘আফটার শক’ থাকে, যার কোনো অস্তিত্ব ঘটনাস্থলে পাওয়া যায়নি। স্থানীয়দের বক্তব্য এবং শব্দের তীব্রতা বিশ্লেষণ করে সেনাবাহিনী নিশ্চিত হয়েছে যে, সেটি মূলত আতশবাজি বা ‘চকলেট বাজি’র শব্দ ছিল।

মেজর মো. রাসেল জানান, “আমরা ঘটনাস্থলে ককটেল হামলার কোনো প্রমাণ পাইনি। চারটি সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা গেছে, প্রচারণা চলাকালে অত্যন্ত স্বল্প মাত্রার একটি আতশবাজি সদৃশ শব্দ হয়েছে।”

এর আগে এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে এক জামায়াত কর্মীকে অভিযুক্ত করা হলেও তদন্তে তাকে নির্দোষ পাওয়া গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের শব্দের সময় ওই ব্যক্তি পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। শব্দ শুনে তিনিও উৎসুক জনতা হিসেবে সেখানে ছুটে যান।

মেজর রাসেল বলেন, “ঘটনার সময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়েছে, যাকে বিএনপি বা জামায়াত- কোনো পক্ষের নেতারাই চিনতে পারেননি। তবে এটি পরিষ্কার, যে ব্যক্তি বা সংঘটনটির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল, তারা কোনোভাবেই এর সঙ্গে সম্পৃক্ত নন।”

গত সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে প্রচারণার সময় ককটেল হামলার অভিযোগ তোলেন বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক।

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির এরশাদ উল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী জোবাইরুল ইসলাম আরিফ এবং জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থীসহ আরও কয়েকজন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By