বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের বিষয় এবার পরিস্কার করল ভারত

সীমু দা
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ন
%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%88%E0%A6%A0%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে একজন ভারতীয় কূটনীতিকের সাক্ষাৎকে ‘নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ’ হিসেবে দেখছে ভারত। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

শুক্রবার (১৬ জানুয়ারি) নয়াদিল্লিতে এক নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অংশ হিসেবেই ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন।

তিনি বলেন, “আমাদের হাইকমিশনের কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। জামায়াতে ইসলামীর সঙ্গে ভারতের যোগাযোগকেও সেই প্রেক্ষাপটেই দেখা উচিত।”

এর আগে, গত ডিসেম্বরের শেষ দিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, ২০২৫ সালে বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে অন্যান্য দেশের কূটনীতিকদের মতো প্রকাশ্যে সৌজন্য সাক্ষাৎ না করে ভারতীয় কূটনীতিক বিষয়টি গোপন রাখার অনুরোধ করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকারটি ৩১ ডিসেম্বর প্রকাশের পর বিষয়টি নিয়ে দেশ-বিদেশে আলোচনা তৈরি হয়। পরে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যাখ্যাও দেন জামায়াত আমির।

প্রায় দুই সপ্তাহ পর এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বক্তব্য এলো। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে ভারতীয় কূটনৈতিক যোগাযোগ প্রকাশ্যে আসায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By