বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

বাংলাদেশ বিষয়ে আইসিসির বর্তমান অবস্থান তুলে ধরল এনডিটিভি

সীমু দা
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%8F%E0%A6%A8%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে দ্বিতীয় দফা চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্ভূত পরিস্থিতির সমাধান খুঁজতে আজ রোববার (১১ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির প্রথম চিঠিতে ভারতে খেলতে অনীহা জানিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দ্বিতীয় চিঠিতে বাংলাদেশ বিষয়টিকে আরও স্পষ্টভাবে ‘জাতীয় মর্যাদার প্রশ্ন’ হিসেবে তুলে ধরেছে। এর পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে উগ্রপন্থীদের দাবির মুখে আইপিএল থেকে হঠাৎ করে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে।

বাংলাদেশ এখন শুধু নিরাপত্তা নিয়ে আশ্বাস চাচ্ছে না। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের জন্য ব্যক্তিগত পর্যায়ে ‘ম্যান-টু-ম্যান’ নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছে বিসিবি। এতে করে বিষয়টি নিরাপত্তার পাশাপাশি সম্মান ও মর্যাদার প্রশ্নে রূপ নিয়েছে, যা আইসিসির জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি এখনো বিসিবির দ্বিতীয় চিঠির আনুষ্ঠানিক জবাব দেয়নি। জয় শাহর প্রাথমিক দায়িত্ব হবে বিসিসিআই ও আইসিসির অপারেশন টিমের সঙ্গে বসে টুর্নামেন্টের বর্তমান নিরাপত্তা পরিকল্পনা পুনর্মূল্যায়ন করা। কোথায় বাংলাদেশ নিজেকে উপেক্ষিত মনে করছে এবং কেন আগের আশ্বাসগুলো তাদের কাছে যথেষ্ট মনে হয়নি—সেসব বিষয় চিহ্নিত করাই এখন মূল লক্ষ্য।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। যোগ্যতা অর্জনের মাধ্যমেই তারা টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে। বাংলাদেশকে বাদ দিলে আইনি ও রাজনৈতিক জটিলতায় পড়তে হবে আইসিসিকে, এমনকি আইসিসি বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও অস্থিরতা তৈরি হতে পারে।

এ পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্রকাশ্যে বর্তমান পরিকল্পনার বিরোধিতা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার মতে, বর্তমান প্রেক্ষাপটে ভারতে খেলতে যাওয়া জাতীয় সম্মানে আঘাত হানতে পারে।

সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে জয় শাহর সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নয়, বরং একজন নিরপেক্ষ আইসিসি চেয়ারম্যান হিসেবে উত্তেজনা কমিয়ে আস্থা ফেরানোই হবে তার মূল পরীক্ষা।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By