শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস আজকের নামাজের সময়সূচি (২৫ সেপ্টেম্বর) জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর জামায়াতের আন্দোলন আ’লীগকে সহায়তা করার শামিল: শাহে আলম শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মাখন দাস, সম্পাদক পলাশ

সীমু দা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন

নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাস ও সাধারণ সম্পাদক পদে ইউএনবির জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ নির্বাচিত হয়েছেন। 

সকাল ১০টা থেকে ভোটগ্রহণ চলে বিকাল ৩টা পর্যন্ত। বিকাল সাড়ে ৪টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। ৬১ ভোটের মধ্যে ৫৬টি কাস্ট হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কাজী নজরুল ইসলাম। সহযোগী নির্বাচন কমিশনার ছিলেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষক এম.এ মোমেন মিয়া ও খন্দকার মেহেদী হাসান।

সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল ও ইভিনিং নিউজ ও বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি হলধর দাস, সহ-সাধারণ সম্পাদক সাপ্তাহিক সোনালী বাংলাদেশের সম্পাদক ও দৈনিক প্রভাত এর জেলা প্রতিনিধি মো. সোহেল এস হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক নরসিংদীর বাণীর সম্পাদক মো. ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির, দফতর সম্পাদক ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন। কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার সম্পাদক এ টি এম মোস্তফা (বাবর) ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন ভূঁঞা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By