শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস আজকের নামাজের সময়সূচি (২৫ সেপ্টেম্বর) জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সীমু দা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে মোরশেদা খাতুন (৪৪) নামে এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকালে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী তায়েজ উদ্দিনকে (৫০) আটক করেছে পুলিশ। সেইসঙ্গে হত্যায় ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করা হয়।

আটক তায়েজ উদ্দিন মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো নওদাপাড়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে। ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামছুর রহমান বলেন, ‘তায়েজ মানসিক রোগী। নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ঘরেই অবস্থান করছিলেন। খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তায়েজ কৃষিকাজ করেন। কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। শনিবার বিকাল পৌনে ৩টার দিকে স্ত্রী মোরশেদা গোসলের পর বাথরুম থেকে বের হন। হঠাৎ ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে স্ত্রীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপ দেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর তায়েজ ঘরে লুকিয়ে থাকেন। খবর পেয়ে লাশ ও হত্যায় ব্যবহৃত কুড়াল উদ্ধার করে পুলিশ। পরে তায়েজকে আটক করা হয়।

নন্দীগ্রামের কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মহিউদ্দিন বলেন, ‘হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত কুড়াল উদ্ধার ও নিহতের স্বামীকে আটক করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By