শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ
সাইবার অপরাধ ঠেকাতে নতুন ইউনিট গঠনের ঘোষণা: স্বরাষ্ট্রমন্ত্রী  হামের টিকা পেয়েছে ১ কোটি ৮৫ লাখের বেশি শিশু: স্বাস্থ্যমন্ত্রী আজকের নামাজের সময়সূচি (২৬ সেপ্টেম্বর ২০২৬) আজকের নামাজের সময়সূচি (২৬ সেপ্টেম্বর ২০২৬) রূপপুর বিদ্যুৎকেন্দ্র আসছে ইউরেনিয়ামের চালান জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের

ইয়াবা পাচারের সময় ননদ-ভাবি গ্রেফতার

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন

বগুড়ায় পায়ের অ্যাংলেটে ইয়াবা পাচারকালের ননদ ও ভাবিকে গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছে দুই হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় রংপুরগামী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমান এ তথ্য দিয়েছেন।

গ্রেফতার দুই নারী হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া গ্রামের রাজ্জাক সরদারের স্ত্রী দিপা আক্তার (৩০) ও তার ভাবি খুলনার রূপসা উপজেলার নৈহাটী গ্রামের কাউসার আলমের স্ত্রী নূর নাহার (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোপনে খবর পেয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের বাসে তল্লাশি করা হয়। এ সময় পাশাপাশি সিটে বসা টিকিটবিহীন দুই নারী রহস্যজনক আচরণ করলে ডিএনসি সদস্যদের সন্দেহ হয়। পরে তাদের শরীর তল্লাশি করলে দুই জনের পায়ে টেপ দিয়ে লাগানো অ্যাংলেটের ভেতরে দুই হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তখন দিপা আক্তার ও তার ভাবি নূর নাহারকে গ্রেফতার করা হয়। পরে তাদের বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলা করা হয়েছে।

ডিএনসি কর্মকর্তা আরও জানান, মাদকপাচারে নারীদের ব্যবহার ও এ ধরনের অভিনব কৌশল উদ্বেগজনক প্রবণতা।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ননদ ও ভাবিকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By