শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
হামের টিকা পেয়েছে ১ কোটি ৮৫ লাখের বেশি শিশু: স্বাস্থ্যমন্ত্রী আজকের নামাজের সময়সূচি (২৬ সেপ্টেম্বর ২০২৬) আজকের নামাজের সময়সূচি (২৬ সেপ্টেম্বর ২০২৬) রূপপুর বিদ্যুৎকেন্দ্র আসছে ইউরেনিয়ামের চালান জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে

ধানক্ষেতে পড়ে ছিল মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া মরদেহ

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ার ভেড়ামারায় হত্যার পর মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) বুধবার সকালে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়ার ধানের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত ওই ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে। তবে এখনও নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ভেড়ামারা থানার (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয়ও এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By