বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

পঞ্চগড়-১ আসনের জন্য এনসিপির মনোনয়ন নিলেন সারজিস

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ (সদর, তেতুলিয়া ও আটোয়ারী) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

রবিবার (১৬ নভেম্বর) বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে সারজিস আলম মনোনয়ন ফরম নেওয়ার সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে এনসিপি কার্যালয়ে প্রবেশ করেন সারজিস।

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে সারজিস আলম প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। কারণ আমি যে আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছি, সেখানে আমার নাড়ি পোঁতা। আমার শৈশব ও কৈশোর কেটেছে। আমি মনে করি জন্মস্থান হিসেবে আসনের মানুষের প্রতি আমার দায়িত্ব রয়েছে। এর আগে পঞ্চগড়ের অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে আমরা কোনও নেতা পাইনি। তাই কথা দিচ্ছি, রক্ত, জীবন অথবা লড়াইয়ের বিনিময়ে হলেও পঞ্চগড়ের মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করবো।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By