শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

জর্জিয়াকে বিধ্বস্ত করে বিশ্বকাপের আরও কাছে স্পেন 

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:১০ অপরাহ্ন

বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ ধারাবাহিকতা ধরে রাখলো স্পেন। জর্জিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করার দ্বারপ্রান্তে চলে এসেছে লা রোহারা। জোড়া গোলে জ্বলে উঠেন মিকেল মিকেল ওইয়ারজাবাল। 

ইনজুরিতে থাকা লামিনে ইয়ামাল, পেদ্রি বা রদ্রির কারও অনুপস্থিতিই টের পেতে দেয়নি স্পেন। জর্জিয়ার বিপক্ষে দুর্দান্ত ছিল স্বাগতিকরা।

রিয়াল সোসিয়েদাদের স্ট্রাইকার ওইয়ারজাবাল দুটি গোলের সঙ্গে করেছিলেন একটি অ্যাসিস্ট। মার্টিন জুবিমেন্দি ও ফেরান তোরেসও গোল পেয়েছেন। প্রথমার্ধে স্পেন ৩-০ গোলে এগিয়ে ছিল।

১১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ওইয়ারজাবাল। ৬৩ মিনিটে হেডে দলের চতুর্থ গোলটিও ছিল তারই। 

টানা পাঁচ জয়ে স্পেনের গোলসংখ্যা এখন ১৯। বিপরীতে একটিও গোল হজম করেনি। ইউরোপের চ্যাম্পিয়নরা শেষ বাছাই ম্যাচে মঙ্গলবার তুরস্কের মুখোমুখি হবে। ওই ম্যাচেই নিশ্চিত হতে পারে মূল পর্ব। 

গ্রুপ ‘ই’-তে স্পেন তুরস্কের চেয়ে এগিয়ে তিন পয়েন্টে। শনিবার বুলগেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে তুরস্ক।

এই অবস্থায় স্পেনকে পেছনে ফেলে বিশ্বকাপের টিকিট কাটতে হলে তুর্কিদের জিততে হবে বিশাল ব্যবধানে। কারণ পয়েন্ট সমান হলে তখন ভাগ্য নির্ধারণ করবে গোল গড়। স্পেনের গোল–গড় +১৯; তুরস্কের +৫।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By