বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

এনসিপির আইনজীবীদের সংগঠনের আত্মপ্রকাশ, ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:১১ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের (এনএলএ) ৭৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এ কমিটি আত্মপ্রকাশ করে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম আজমল হোসেন বাচ্চু। কমিটিতে এমরান আহম্মদ ভূঁইয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ছয় জন। এছাড়া সদস্য সচিব এরশাদুল বারী খন্দকার মামুন। যুগ্ম সদস্য সচিব হয়েছে অ্যাডভোকেট নাজমুস সাকিব। মুখ্য সংগঠক হলেন সাকিল আহমাদ।

এর আগে, ‘জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)। সেখানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ। 

ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক অ্যাডভোকেট এসএম আজমল হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার ও অ্যাডভোকেট হুমায়রা নূর। মূল বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By