শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি  যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে সুবিশাল সামরিক কমপ্লেক্স চীনের দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না: শুভেন্দু অধিকারী মুষলধারে বৃষ্টি শুরু ঢাকায়, থাকবে কত দিন

‘মানুষের মৃত্যুর তৃতীয় বৃহত্তম কারণ ফুসফুসের রোগ’

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘বিশ্ব ফুসফুস দিবস-২০২৫’ পালিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনারের যৌথভাবে আযোজন করে বিএমইউ’র বক্ষব্যাধি বিভাগ ও চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক থেকে সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়। বৈজ্ঞানিক সেমিনারটি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে ১০টায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহ্রীন  আখতার, চেষ্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপ ডা. মো. আদনান হাসান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরিটোরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামীম আহমেদ। বৈজ্ঞানিক সেমিনারটি সঞ্চলনা করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরিটোরি মেডিসিন বিভাগের ফেইজ-বি রেসিডেন্ট তাজকিয়া তাসনিম আহম্মেদ ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রেসপিরিটোরি মেডিসিন বিভাগের ফেইজ-বি রেসিডেন্ট ডা. কবিরুল আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরিটোরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলাম। বৈজ্ঞানিক সেমিনার ও শোভাযাত্রাসহ পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরিটোরি মেডিসিন বিভাগের ফেস-বি রেসিডেন্ট ডা. মীজানুর রহমান ভূঞা।

বৈজ্ঞানিক সেমিনারে প্যানেল অব এক্সপার্ট হিসেব উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. ফেরদৌস-উর রহমান, চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরিটোরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রাজাশিষ চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, আমাদের দেশে পালমোনারি হাইপারটেনশন চিকিৎসায় নতুন আপডেট ড্রাগ ব্যবহার করা যাবে। তবে নতুন ড্রাগ ব্যবহারের পূর্বেই আমাদের জানতে হবে কী মাত্রায় প্রয়োগ করতে হবে। পালমোনারি হাইপারটেশনের আধুনিক চিকিৎসার সুবিধা-অসুবিধা, চিকিৎসা ব্যয় এবং আমাদের দেশের আর্থসামাজিক ব্যবস্থায় এর ব্যবহার বিষয়ে আলোচনা করেন তিনি।

চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব সহযোগী ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, সারা বিশ্বের মানুষের মৃত্যুর ৫টি প্রধান কারণের ৪টি প্রধান কারণই হল রেসপিরিটোরি জনিত। এছাড়াও তিনি বলেন, যক্ষ্মা, নিউমোনিয়া, অ্যাজমা, সিওপিডি’র উপর চিকিৎসকদের জন্য নতুন গাইডলাইন প্রনোয়নের কাজ করছে চেস্ট অ্যান্ড হার্ট এসোসিয়েশন অব বাংলাদেশ।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরিটোরি মেডিসিন বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মানাল মিজানুর রহমান তার ‘ডিপার্টমেন্ট অব রেসপিরিটোরি মেডিসিন- হাইলাইটস অ্যান্ড হরিজন’ শীর্ষক নিবন্ধে বলেন, সারা বিশ্বের ৩০ শতাংশ মানুষ বক্ষব্যাধি রোগে আক্রান্ত, সারাবিশ্বে মানুষের মৃত্যুর তৃতীয় বৃহৎ কারণ সিওপিডি। তিনি আরও যোগ করেন, গত ৯ বছরের মধ্যে মাত্র ৩১ দিন সারা বিশ্বের বায়ু দূষণমুক্ত ছিল। তিনি বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরিটোরি মেডিসিন বিভাগে বিভিন্ন ক্লিনিক চালু করা হয়েছে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি- ব্লকের ১৫১২ নম্বর কক্ষে প্রতি শনিবার বেলা ১১টা থেকে  দুপুর ১২টা পর্যন্ত স্লিপ ও পালমোনারি হাইপারটেনশন ক্লিনিক, সোমবার একই কক্ষে একই সময়ে ডিফিউজ প্যারেনকাউমাল লাঙ ডিজিজ (ডিপিএলডি) ও প্রতি  বুধবার একই কক্ষে ডিফিকাল্ট অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ক্লিনিকের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হয়ে থাকে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেসপিরিটোরি বিভাগ প্রতিনিয়িত রেফারেল গ্রহণ করে অতিদ্রুত চিকিৎসা প্রদান অব্যাহত রেখেছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত যতগুলো রেফারেল পেয়েছে তাদের পরিসংখ্যান মোট রেফারেলের ২৭ শতাংশ সার্জারি, ২১.৩ শতাংশ কার্ডিওলজি, ১৯.৪ শতাংশ নেফ্রোলজি ১৬.৬ শতাংশ জেনারেল ইমার্জেন্সি ৭.১ শতাংশ আইসিইউ, ৫.২ শতাংশ ইন্টারনাল মেডিসিন, ১.৯ শতাংশ হেপাটোলজি ও ১.৪ শতাংশ অন্যান্য।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফেস-বি রেসডেন্ট ডা. মো. মনিরুজ্জামান ও ডা. মেহনাজ আজিজ হোমা ‘ব্রেথিং ইন্টু দ্য ফিউচার: লেটেস্ট অ্যাডভান্সেস  ইন রেসপিরিটোরি’ শীর্ষক নিবন্ধে  পালমোনারি হাইপারটেশন, ডিপিএলডি, যক্ষা, অ্যাজমা, সারকয়ডোসিসের আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By