শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিশানা থাকবে না: ওসমান হাদী

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিশানা থাকবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

তিনি বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ডাক দিয়ে সবাই কলকাতায় হোটেলে ছিল। এখানকার কৃষক, শ্রমিক, জনতা মুক্তিযুদ্ধ করেছে, দেশ স্বাধীন হয়েছে। তারা এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা। এখন তারা একটা অনলাইনে লকডাউন করতেছে— একজন (শেখ হা‌সিনা) দিল্লিতে, তার ছেলে আমেরিকায়; মানে পুরো বিদেশ বইসা বাংলাদেশ থেকে পাচার করা টাকা খায়, ঘুমায় আর অনলাইনে লকডাউন ডাকে।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে একথা বলেন হাদী।

আওয়ামী লীগ ঘো‌ষিত কর্মসূচ‌ি ঠেকাতে বৃহস্পতিবার রাত থে‌কে শাহবাগ এলাকায় অবস্থান নেয় ইন‌কিলাব মঞ্চ। সকালে বাতাসা, মু‌ড়ি, কলা, ডিম ও পাউরুটি খেয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে আওয়াম‌ী লীগ কার্যালয়ের সামনে যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

সেখানে তিনি বলেন, “আমাদের ধারণা আওয়ামী লীগের বাংলাদেশের নাম নিশানা থাক‌বে না। কালকে সারারাত এই অঞ্চলে ছিলাম, সকাল থে‌কে আছি। এখা‌নে যারা আছেন, কেউ রাজ‌নৈ‌তিক প‌রিবা‌রের ছেলেমেয়ে না, মানে পুরো অরাজ‌নৈ‌তিক প্রজন্ম যারা সারারাত জেগে ফজরের পর থেকে এখানে পাহারা দিচ্ছেন। এর মানে এই অরাজ‌নৈ‌তিক প্রজন্ম পলিটিক্যাল হয়ে উঠছে। তারা রাজ‌নৈ‌তিক দল করছে না, কিন্তু দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার জন্য তারা সেই রাজনৈতিক দায়িত্ব পালন কর‌ছে। আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধ কুক্ষিগত করেছে, জুলাই গণঅভ্যুত্থান সেই মুক্তিযুদ্ধের মালিকানা এবার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে অফিশিয়ালি আওয়ামী লীগের কবর রচিত হয়ে যাবে। এখানে দিল্লির যে ভুলটা হয়েছে, তারা তাদের সমস্ত বিনিয়োগ আওয়ামী লীগের ওপর করে ফেলেছে। সুতরাং এখন তাদের আর শুধরানোর জায়গা নাই। ভারতীয় এস্টাবলিশমেন্টকে বলতে বলতে চাই, আপনারা জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিন এবং সম্মান করুন। অতীতে যে ভুল করেছেন সেই ভুল থেকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান। এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে আপনারা নতুন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By