বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

দেশে প্রথমবার সফলভাবে ‘ডিপ ব্রেইন স্টিমুলেশন’ ব্যাটারি প্রতিস্থাপন

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ন

দেশে প্রথমবারের মতো মুভমেন্ট ডিজঅর্ডার চিকিৎসায় ব্যবহৃত ‘ডিপ ব্রেইন স্টিমুলেশন’ (ডিবিএস) সার্জারির রোগীর বুকে ব্যাটারি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে এ সার্জারি করা হয়।

সার্জারিটির নেতৃত্ব দেন ঢামেক নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান।

এই সার্জারি উপলক্ষে সোমবার একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করে ক্রেডিবল সলিউশন। ওয়ার্কশপে উপস্থিত ছিলেন- বেইজিং পিনস মেডিক্যাল কোম্পানির সিইও জেসন, অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, প্রফেসর ড. ফজলে এলাহী মিলাদ, সহকারী অধ্যাপক ডা. মশিউর রহমান মজুমদার, সহকারী অধ্যাপক মমতাজুল হক, সহকারী অধ্যাপক ড. শামসুল ইসলাম খান, সহকারী অধ্যাপক ডা. মোতাশিমুল হাসান শিপলু, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা ইশরাত জাহান রিফাত, সহকারী অধ্যাপক ডা. খালেদ আহমেদুর রহমান, সহকারী অধ্যাপক ড. নুরুজ্জামান খান খসরু, সহকারী অধ্যাপক ড. রাশেদ মাহমুদ এবং সহকারী অধ্যাপক ডা. সুমন রানা প্রমুখ।

এই সার্জারিতে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও ব্যাটারি সরবরাহ করেছে ক্রেডিবল সলিউশন। প্রতিষ্ঠানটি বেইজিং পিনস মেডিক্যালের একমাত্র অনুমোদিত পরিবেশক। পিনস হলো ‘ডিপ ব্রেইন স্টিমুলেশন’ (ডিবিএস) প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বীকৃত এবং বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানি। বর্তমানে ক্রেডিবল সলিউশন বাংলাদেশে এই উন্নত ডিবিএস ডিভাইস ও ব্যাটারি সরবরাহ করছে।

বিশেষজ্ঞদের মতে, এই সার্জারি বাংলাদেশে মুভমেন্ট ডিসঅর্ডার চিকিৎসার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। কারণ, দীর্ঘমেয়াদে ব্যাটারি পরিবর্তন করে রোগীর জীবনমান উন্নত করা সম্ভব হচ্ছে দেশেই।

ওয়ার্কশপে জানানো হয়, পারকিনসন্স হলো এক ধরনের চলাফেরাজনিত স্নায়ুবিক রোগ, যা মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত কম্পন, ধীরগতিতে নড়াচড়া, অনমনীয় পেশি, ও ভারসাম্যহীনতায় ভোগেন। মস্তিষ্কের ডোপামিন উৎপাদনকারী কোষের অবক্ষয়ের কারণে রোগটি দেখা দেয়।

অন্যদিকে, ডিস্টোনিয়া এক ধরনের মুভমেন্ট ডিসঅর্ডার, যেখানে রোগীর পেশিগুলো অনিচ্ছাকৃতভাবে সংকুচিত হয়ে পুনরাবৃত্তিমূলক বা অস্বাভাবিক নড়াচড়া সৃষ্টি করে। এটি শরীরের একটি অংশ (ফোকাল), একাধিক অংশ (সেগমেন্টাল) বা পুরো শরীরকেই (জেনারালাইজড) প্রভাবিত করতে পারে।

চিকিৎসকরা জানান, ডিপ ব্রেইন স্টিমুলেশন সার্জারি এ ধরনের রোগে আক্রান্তদের জন্য একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি, যা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কমিয়ে জীবনের মান উন্নত করতে সহায়তা করে।

অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, “এই সার্জারি দেশের জন্য এক বড় অর্জন। আমরা এখন মুভমেন্ট ডিজঅর্ডার রোগীদের উন্নত ব্রেইন স্টিমুলেশন চিকিৎসা সম্পূর্ণভাবে বাংলাদেশেই দিতে পারছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By