শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

জুলাই সনদে নোট অব ডিসেন্ট রাখার সুযোগ নেই: নাহিদ ইসলাম

সীমু দা
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৮:৩০ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টাকেই দিতে হবে। সনদে কোনও নোট অব ডিসেন্ট রাখার সুযোগ নেই। আশা করবো দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করেই আমরা নির্বাচনের দিকে যাবো।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো জরুরি। বিশেষ করে বেকারত্ব দূর করতে শিক্ষা খাতে হাত দিতে হবে আগে। প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের অবদানের কথা জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বিগত ১৬ বছর দলীয় পরিচয়ের ভিত্তিতেই শিক্ষকদের পদোন্নতি দেওয়া হতো। তাই ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে এখনও রয়ে গেছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।

এনসিপির আহ্বায়ক বলেন, শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের কথা থাকলেও অন্তর্বর্তী সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তবে তারা ব্যর্থ হলেও আমরা লড়াই অব্যাহত রাখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By