শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

‘গণভোটের নৈতিক ভিত্তি হারিয়েছে জুলাই সনদ, অংশগ্রহণমূলক নির্বাচনে সংকট দূর হবে’

সীমু দা
বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:২৭ অপরাহ্ন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এক বিবৃতিতে বলেছে, ‘জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত জুলাই সনদ সই পরবর্তী ড. ইউনূসের সরকার নির্বাচন ও গণভোটের সময় বির্তক সৃষ্টি করে জাতিকে আরও গভীর সংকট এবং হতাশায় নিমজ্জিত করেছে এবং প্রস্তাবিত ফেব্রুয়ারি ২০২৬ মাসে জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছে। এক বছরের অধিক সময় ধরে ৬০ শতাংশ ভোটারের সমর্থিত দলগুলোকে বাদ দিয়ে কথিত একটি ঐকমত্যের যে কাগজ তৈরি করা হয়েছে, তা প্রতারণাপূর্ণ ও চাতুরতায় ভরা বলে ঐকমত্যের দলিলে সই করা অনেক দল ঐকমত্য কমিশনকে দায়ী করছে।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘সই করা দলগুলোর অনেকেই বলছে ঐকমত্যের আলোচনায় টেবিলে যা আলোচিত হয়েছে চূড়ান্ত দলিলে তা বিধৃত করা হয়নি বরং কমিশনের কতিপয় ব্যক্তির রাজনৈতিক ক্ষমতার ধান্দাকে লিখিত রূপে সন্নিবেশিত করা হয়েছে। এই ঐকমত্য দলিল তথাকথিত সংবিধান সংস্কারের প্রস্তাবের আর কোনও নৈতিক ভিত্তি নেই, যার ওপর দাড়িয়ে জাতীয় সংকট মোকাবিলা করতে পারে।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, ঐকমত্য কমিশনের সব দায় এখন ড. মোহাম্মদ ইউনূসের। তিনি সেই দায় এড়াতে পশ্চিমা প্রভুদের পরামর্শে সমঝোতার ব্যর্থতার বল এখন বিভাজিত রাজনৈতিক দলগুলোর কোর্টে পাঠিয়ে অন্য বদমতলব আটছেন। যাতে ক্ষমতা প্রলম্বিত করা যায়। ইতোমধ্যে গত দেড় বছরে ড. ইউনূস যেভাবে ব্যর্থ এবং দেশ পরিচালনায় অযোগ্যতার প্রমাণ দিয়েছেন তাতে তার আর এক মুর্হূত ক্ষমতায় থাকা উচিত নয়।’ 

এতে বলা হয়, ‘দেশব্যাপী খুন, রাহাজানি, প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির ওপর ব্যাপক হামলা-মামলা, মিথ্যা গ্রেফতারি পরোয়ানা ও গ্রেফতার এদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার বীর সন্তান ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাংবাদিক, বুদ্ধিজীবি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিদের যেভাবে কারাগারে আটকে রেখে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, তা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তুলে ধরেছে।’ 

ফ্যাসিবাদ দমনের নামে ড. ইউনূস চূড়ান্ত ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছেন। সাম্রাজ্যবাদী শক্তি দেশের অভ্যন্তরে মৌলবাদী শক্তির সহায়তায় গৃহযুদ্ধ বাধানোর পরিকল্পনায় লিপ্ত রয়েছে; ভয়ঙ্কর দমবন্ধ এই পরিস্থিতি মোকাবিলায় মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনায় ‘৭২ এর সংবিধান বিশ্বাসী সব রাজনৈতিক সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই দুঃশাসন মোকাবিলা করতে আহ্বান জানানো হয় বিবৃতিতে। এতে সই করেন দলটির কেন্দ্রীয় মিডিয়া বিভাগ আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By