শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

বিএনপির প্রার্থী তালিকার বেশিরভাগই গডফাদার: নাসীরুদ্দীন পাটওয়ারী

সীমু দা
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮:১২ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক। অধিকাংশই গডফাদার। আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা কিছু ভালো প্রার্থী দেবে। কিন্তু দেখা গেলো কৌশলে ছাত্রদল ও যুবদলসহ তরুণদের খারিজ করা হয়েছে। তাদের আমাদের দলে স্বাগত জানাই।’

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক দেশে আসছেন, শুনে খুশি হলাম। আরও আগেই আশা উচিত ছিল। আমরা একসঙ্গে বসতে চাই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করাকেও অভিনন্দন জানাই।’

খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, ‘এখন বিএনপির গণতন্ত্র একমাত্র ব্যক্তিত্ব বলতে তাকেই বুঝি। গণঅভ্যুত্থান না হলে হয়তো তিনি নির্বাচন করার সুযোগ পেতেন না। তাই জুলাই অভ্যুত্থানকেও স্বীকৃতি দেওয়া উচিত।’

তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। এখানে রাষ্ট্রপতির স্বাক্ষরের কোনও সুযোগ নেই। এমনটি চেষ্টা করা হলে ছাত্র সমাজ আবারও মাঠে নামবে। সনদ বাস্তবায়ন আদেশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘একটি-দুটি আসন দিয়ে ছোট দলগুলোর নিজস্বতা নষ্ট করতে চায় বড় দু’একটা দল। আমরা মনে করি প্রত্যেকটি দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। কোনও বড় দল ছোট দলের কাছে প্রতীক বিক্রি করলে তাদেরকে ভোট না দেওয়ার আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘আমরা বিএনপি ও জামায়াতকে ভয় পাইনি। জনগণের পক্ষে আমাদের অবস্থান। বিএনপি ও জামায়াত বিভিন্ন সুবিধা আদায় করার প্রতিযোগিতা করছে। সরকারকে এই দু’টি দলকে বুঝাতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By