শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

গণভোটের সময় নিয়ে কুতর্ক এড়িয়ে চলুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

সীমু দা
রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৮:১০ অপরাহ্ন

বিএনপি ও জামায়াতের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণভোটের সময়টা নিয়ে আপনারা কুতর্ক এড়িয়ে চলুন।

রবিবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এখন গণভোট নিয়ে বিএনপি ও জামায়াত মুখোমুখি অবস্থানে আছে। আমরা দুই দলের কাছে আহ্বান রাখবো, আপনাদের এ ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যহত করবে, নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দলকে আহ্বান জানাবো, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না।’

গণভোট নিয়ে নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘গণভোট ইলেকশনের দিনও হতে পারে আগেও হতে পারে। এটা নিয়ে কিন্তু আমরা চেয়েছিলাম গণভোটটা যাতে সুষ্ঠু হয় এবং গণভোটে যাতে মানুষের অংশগ্রহণটা ভয় ভীতিহীনভাবে নিশ্চিত করানো যায়।  সেটার জন্য কাজ করার জন্য। কারণ গণভোট আগে দিলে যে উপকারিতা, ইলেকশনের দিন দিলেও একই উপকারিতা। কিন্তু এখানে কথা হয়ে থাকে যে গণভোটটা আগে হলে সংস্কার নিয়ে মানুষের মধ্যে একটা উদ্দীপনা কাজ করবে। প্রচার-প্রচারণা বেশি করতে পারবে, সেটার একটা পজিটিভ দিক রয়েছে। কিন্তু আমরা এখানে ফ্লেক্সিবল, গণভোট ওইদিন হলেও যে ফলাফল আসবে আগে হলেও একই ফল আসবে। সেটা নিয়ে কেন দুই দল মারামারি করবে। আমরা মারামারিতে অবতীর্ণ হবো– এটার কোনও যৌক্তিকতা নেই।’

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘উপদেষ্টা আসিফ নজরলকে একটা চিঠি দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। সেখানে তাদের গোপন প্রেমের কথা বলেছেন। আপনারা আশ্বস্ত করায় আমরা চুপ ছিলাম। আপনারা রাষ্ট্রকে নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না। এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা। আমরা প্রধান উপদেষ্টাকে জানাবো, আপনার উপদেষ্টা মন্ডলীতে যারা রয়েছেন, তারা যদি বিভিন্ন দলের সঙ্গে এ ধরনের গোপন প্রেম করে থাকেন তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যহত হবে।’

ভোটে জোট করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশে তো ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম হয়েছে। সোশাল ওয়েতে মসজিদগুলো দখল চলছে। জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদে তো আমরা সঙ্গী হতে পারবো না। আবার বিএনপির যে চাঁদাবাজি-সন্ত্রাস এটারও সঙ্গী হতে পারবো না। আমরা চাই, আগামীর পার্লামেন্টে সন্ত্রাস-চাঁদাবাজি-দুর্নীতি না থাকুক। ধর্মীয় ফ্যাসিবাদও না থাকুক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By