শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

‘জুলাই সনদের দরকার নেই, গণতন্ত্র বাস্তবায়নে একটি সংসদ প্রয়োজন’

সীমু দা
শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৮:০৯ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই। একটি সংসদ প্রয়োজন, যারা গণতন্ত্র বাস্তবায়ন করবে।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মেজর হাফিজ বলেন, ‘যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের ভুলিয়ে দিতে এ অন্তর্বর্তী সরকার কাজ করছে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে হ্রাস করার চেষ্টা করছে। একাত্তরের মুক্তিযুদ্ধের ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা এসেছে; যা অন্য কোনও আন্দোলনের সঙ্গে তুলনীয় নয়। এই দেশের জন্মই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।’

তিনি আরও হুঁশিয়ারি দেন, ‘আজ ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে বলে জানান মেজর হাফিজ। তিনি বলেন, ‘সব দল যেসব বিষয়ে একমত হবে, তা নিয়ে সনদ হবে। আমরা ডিসেন্ট দেখতে চাই না। এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন এবং ক্ষমতায় আসলে বিএনপি যৌক্তিক বিষয়গুলো বাস্তবায়ন করবে।’

তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশন জোর করে সনদে ঢুকিয়ে দিয়েছে। নির্বাচন হওয়ার স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে।’

হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা বানচালের চেষ্টা করছে। তিনি স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা প্রতিটি প্রদেশে অফিস নেন, রেজিস্ট্রেশন নেন, ভারতে মিশে যান। বাংলাদেশে আপনাদের প্রয়োজন নেই।’

সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ‘একাত্তরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। অনেকে ক্ষমতায় গিয়ে জাতীয় সংগীত পরিবর্তনের স্বপ্ন দেখে। বিএনপি ক্ষমতায় গেলে এই ভয়ে বর্তমান সরকারও ভোট দিতে চায় না।’

তিনি আরও উল্লেখ করেন, ‘জামায়াত বিএনপির কাঁধে ভর করলেও কোনও আন্দোলনে অংশ নেয়নি। বরং আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। ২৮ অক্টোবর বিএনপির ওপর গুলি চালানো হয়েছে, অথচ জামায়াত নির্বিঘ্নে সমাবেশ করছে। তারা জনগণের ম্যান্ডেট নিতে ভয় পায়।’

আবদুস সালাম বলেন, ‘বিএনপি দেশের স্বার্থে বহুকিছু ছাড় দিয়েছে। কিন্তু এখন তাদেরই বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যারা বোধশক্তি রাখে, তারা খালেদা জিয়ার কাছে যেতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By