মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

সীমু দা
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%98%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে সেই হতাশা পেছনে ফেলে সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় জামাল ভূঁইয়ার দল।


রোববার (২৭ সেপ্টেম্বর) ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমে দলের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেন মিডফিল্ডার সমিত সোম।


সমিত বলেন, গত এক বছরের মধ্যে ওদের সঙ্গে আমরা দুই ম্যাচ খেলেছি। এবার ইন্দোনেশিয়ার বিপক্ষে ওরা কীভাবে খেলেছে, সেটাও দেখেছি। সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি। কীভাবে ওদের দুর্বল জায়গাগুলো কাজে লাগানো যায় এবং শক্তির জায়গাগুলো কীভাবে আটকে রাখা যায়। ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকাই এখন আমাদের লক্ষ্য।


তিনি আরও বলেন, আমরা ওদের কাছে দুইবার হেরেছি। স্বাভাবিকভাবেই একটা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আছে। আসিয়ান কাপে ভালো কিছু করার জন্য এর চেয়ে ভালো সময় আর কী হতে পারে? আমরা সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি।


সিঙ্গাপুরের খেলার ধরন সম্পর্কেও পরিষ্কার ধারণা রয়েছে বাংলাদেশের। সমিত মনে করেন, ওদের একটা নির্দিষ্ট স্ট্রাকচার ও ভালো আইডেন্টিটি আছে। আমরা জানি ওরা কীভাবে খেলে। ওদের দুই-তিনটি রোটেশন আছে, যেগুলো বিপজ্জনক হতে পারে। কয়েকজন খেলোয়াড়ও বেশ কার্যকর। আগের ম্যাচে ওরা আমাদের বিপক্ষে যেসব জায়গায় সফল হয়েছিল, সেগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন কোচের অধীনে কিছু বিষয় যোগ করছি।


মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর দলের আত্মবিশ্বাসে ধাক্কা লাগলেও ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন সমিত। তিনি বলেন, টিমের মধ্যে সবকিছু ভালো আছে। অবশ্যই মালয়েশিয়ার বিপক্ষে আমরা যেভাবে খেলেছি, তাতে কেউ খুশি নয়। কিন্তু এখন আমাদের সামনে পরের ম্যাচ। সবাই সিঙ্গাপুরের দিকে মনোযোগ দিচ্ছে এবং ভালো করার চেষ্টা করছে।


এছাড়া বাংলাদেশের তারকা এই মিডফিল্ডার বলেন, আমাদের আলাদা করে কোনো মোটিভেশনের প্রয়োজন নেই। আমরা ফুটবলার, আমরা জিততে চাই এবং প্রতিযোগিতায় ভালো করতে চাই। সেটিই সবচেয়ে বড় প্রেরণা। তবে সিঙ্গাপুরের বিপক্ষে আগের দুই হারও আমাদের বাড়তি তাগিদ দিচ্ছে। কয়েকবার মনে হয়েছে, অন্তত এক পয়েন্ট পাওয়া সম্ভব ছিল, এমনকি জেতার সুযোগও ছিল। তাই এবার নিজেদের প্রমাণ করার ভালো সুযোগ এসেছে।


উল্লেখ্য, আগামীকাল (সোমবার) বাংলাদেশ সময় বিকেল ৩টায় ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By