মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

৪১ বছর বয়সে নতুন রেকর্ড গড়লেন মদ্রিচ

সীমু দা
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
%E0%A7%AA%E0%A7%A7 %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A

উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেই নতুন রেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের গুঞ্জনের মধ্যেই ৪১ বছর বয়সে গোল করে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হওয়ার ইতিহাস গড়লেন তারকা এই মিডফিল্ডার।


রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে প্রাগে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ক্রোয়েশিয়া।


ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেও মদ্রিচের মাঠে নামা নিয়ে ছিল অনিশ্চয়তা। জ্বরে আক্রান্ত হওয়ায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও উপস্থিত হতে পারেননি ইন্টার মিলানের এই মিডফিল্ডার। তবে শেষ পর্যন্ত মাঠে নেমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন লুকা মদ্রিচ।


দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটে বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।


আর এই গোলের মাধ্যমে ৪১ বছর ১৭ দিন বয়সে ক্রোয়েশিয়ার হয়ে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন মদ্রিচ। এর আগে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালির বিপক্ষে গোল করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ২৮৯ দিন। সেই গোলের মাধ্যমে ইউরোর মূলপর্বে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়েছিলেন তিনি।


মদ্রিচের গোলের পরও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ধরে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। মাত্র সাত মিনিটের ব্যবধানে সমতায় ফেরে চেক প্রজাতন্ত্র। আদাম কারাবেচের গোলে ম্যাচের স্কোর হয় ১-১।


এরপর ৭৭ মিনিটে ইভান পেরিসিচের বাড়ানো বলে মার্কো পাসালিচ লক্ষ্যভেদ করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়াটরা। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মদ্রিচরা।


এই জয়ে নেশন্স লিগের ‘গ্রুপ এ৩’-এ তিন পয়েন্ট পেল ক্রোয়েশিয়া। অন্যদিকে সমান তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে স্পেন। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।


উল্লেখ্য, আগামী ২৯ সেপ্টেম্বর স্পেন, ৩ অক্টোবর ইংল্যান্ড এবং ৬ অক্টোবর আবারও স্পেনের বিপক্ষে মাঠে নামবে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By