রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস বিশ্ব পর্যটন দিবস আজ | Amar Bangla BANGLADESH আজকের নামাজের সময়সূচি (২৭ সেপ্টেম্বর ২০২৬) সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর | Amar Bangla BANGLADESH নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা ‘বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছে সরকার’ গণমাধ্যমের সঙ্গে বিরোধে যেতে চায় না সরকার: ডা. জাহেদ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক পুলিশের বিশেষায়িত দুই ইউনিটের নাম পরিবর্তন প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন ফ্যাসিবাদী শক্তিকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী  ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৪৩২ বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

কোচের সঙ্গে দ্বন্দ্বে মিসরের ক্যাম্প ছাড়লেন সালাহ

সীমু দা
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9

২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) বাছাইপর্বে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের মাঝামাঝি সময়ে মাঠ থেকে তুলে নেওয়ায় প্রধান কোচ হোসাম হাসানের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন দলের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। পরবর্তীতে কাউকে না জানিয়ে মিসরের জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন বলে দাবি করেছে একাধিক সূত্র।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আফকন বাছাইপর্বে অ্যাঙ্গোলার সঙ্গে গোলশূন্য ড্র করেছে মিসর।


ম্যাচের ৬০তম মিনিটে মোহাম্মদ সালাহকে মাঠ থেকে তুলে নেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। কোচের দাবি, দলের কৌশলগত (ট্যাকটিক্যাল) উন্নতির স্বার্থেই এই পরিবর্তন আনা হয়েছিল। তবে কোনো ধরনের চোট না থাকা সত্ত্বেও এভাবে তাকে মাঠ থেকে বসিয়ে দেওয়া মেনে নিতে পারেননি সালাহ। ম্যাচ চলাকালীন এবং পরবর্তীতে ড্রেসিংরুমে সালাহের অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে।


মিসরীয় ক্রীড়া সাংবাদিক আহমেদ আব্দেল বাসেত জানিয়েছেন, মাঠের এই ঘটনায় চরম ক্ষুব্ধ হন সালাহ। নতুন করে বড় কোনো বিতর্কে যেন জড়াতে না হয়, সে কারণেই বিষয়টি নিয়ে সরাসরি মুখ না খুলে কাউকে কিছু না জানিয়েই হুট করে জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করেন তিনি।


অন্যদিকে সালাহের ক্যাম্প ছাড়ার বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন বা বিতর্কের সঙ্গে একমত নয় মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। পুরো ঘটনাটি ভিন্নভাবে ব্যাখ্যা করে এক বিজ্ঞপ্তিতে ইএফএ জানায়, সালাহকে পরবর্তী ‘দক্ষিণ সুদান’ ম্যাচ থেকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে।


ইএফএ-র দাবি, দক্ষিণ সুদানের বিপক্ষে ম্যাচটি খেলা হবে কৃত্রিম ঘাসের টার্ফে (আর্টিফিশিয়াল টার্ফ), যেখানে খেলার অভিজ্ঞতা ও চোটের ঝুঁকি বিবেচনা করে সালাহকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


এছাড়া ইএফএ জানিয়েছে, সালাহের সার্বিক সুরক্ষার কথা ভেবে অ্যাঙ্গোলা ম্যাচের আগেই কোচিং স্টাফ ও সালাহের মধ্যে আলোচনা হয়েছিল এবং দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই তাকে দক্ষিণ সুদান ম্যাচের দল থেকে বাইরে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By