রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস বিশ্ব পর্যটন দিবস আজ | Amar Bangla BANGLADESH আজকের নামাজের সময়সূচি (২৭ সেপ্টেম্বর ২০২৬) সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর | Amar Bangla BANGLADESH নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা ‘বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছে সরকার’ গণমাধ্যমের সঙ্গে বিরোধে যেতে চায় না সরকার: ডা. জাহেদ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক পুলিশের বিশেষায়িত দুই ইউনিটের নাম পরিবর্তন প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন ফ্যাসিবাদী শক্তিকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী  ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৪৩২ বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

অবসরের সময় জানিয়ে দিলেন বিরাট কোহলি

সীমু দা
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9F %E0%A6%95%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B2%E0%A6%BF

দীর্ঘ দেড় দশকের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানানোর বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতের মহাতারকা বিরাট কোহলি। তিনি জানান, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই হতে চলেছে ভারতের জার্সিতে নিজের শেষ বিশ্বকাপ।


ভারতের সংবাদমাধ্যম ‘জিওস্টার’-কে দেয়া এক সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটার এমন বার্তা দেন।


২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর বর্তমানে শুধু ওয়ানডে ও আইপিএল খেলে যাচ্ছেন কোহলি। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে ফিটনেস ও মানসিক ধকলের কথা জানিয়েছেন ভারতীয় মহাতারকা।


তিনি বলেন, এবার খেলা হবে বিদেশের ভিন্ন কন্ডিশনে, যা শরীর এবং মনের ওপর বাড়তি চাপ ফেলে। তবে আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। আর এটাই আমার মূল অনুপ্রেরণা মাঠের লড়াইয়ে নিজের সবটুকু উজাড় করে দেওয়া।


ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ সেঞ্চুরি করা কোহলির ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই ট্রফি উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়েছিল। এরপর আরও তিনটি ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন। ২০২৩ সালে সর্বশেষ বিশ্বকাপে সর্বোচ্চ ৭৬৫ রানও ছিল তার। বিশ্বকাপের এক আসরে সেটা ছিল সর্বোচ্চ রানের রেকর্ড।


কোহলি বলেন, এখানে টি-টোয়েন্টি ক্রিকেটের সমপরিমাণ তীব্রতা নিয়ে প্রায় ১০ ম্যাচ খেলতে হয়। বাস্তবে দেখা যায়, এক দিনেই যেন আড়াইখানা টি-টোয়েন্টি ম্যাচের ধকল সইতে হয়। বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচজুড়ে একই পর্যায়ের তীব্রতা বজায় রাখা সত্যিই অনেক বড় বিষয়।


ক্যারিয়ারে চার বিশ্বকাপের মধ্যে প্রথম ও সর্বশেষ আসরটি ঘরের মাঠে খেলেছেন কোহলি। প্রথমবারে চ্যাম্পিয়ন হলেও শেষবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হারেন তিনি। এ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ৩৭টি ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরি ১২টি ফিফটিতে ৫৯.৮৩ গড়ে ১,৭৯৫ রান সংগ্রহ করেছেন তিনি। কোহলির সামনে এখন শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ২২৭৮ রানের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। যার থেকে তিনি আর মাত্র ৪৮৪ রান দূরে।


ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে কোহলির কী লক্ষ্য? এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট বলেন, অবশ্যই বিশ্বকাপ জয়ই লক্ষ্য। সে জন্য যা কিছু করা দরকার তা করতে আমি প্রস্তুত।


২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করছে রোহিত-কোহলিদের ভারত। এ বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের মাটিতে ৫ ম্যাচ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সূচি রয়েছে ভারতের। এরপর ২০২৭ সালের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে দলটি।


উল্লেখ্য, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপের অভিষেক ম্যাচে অপরাজিত ১০০ রানের ইনিংস দিয়ে যাত্রা শুরু করেছিলেন বিরাট কোহলি। এবার দীর্ঘ দেড় দশক পর ক্যারিয়ার সমাপ্তির বার্তা দিলেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By