বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH দক্ষিণ সুদানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনী সদস্যের মৃত্যু ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  বিশ্বের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন এমপি গাজী নজরুল ও তাঁর স্ত্রী রিমান্ডে তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল আটক চারজন জড়িত থাকার কথা স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রশিদ খানকে টপকে এক নম্বর বোলার আবরার

সীমু দা
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০০ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A6 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9F%E0%A6%AA%E0%A6%95%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%95 %E0%A6%A8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0

রশিদ খানকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা হলেন পাকিস্তানের প্রমিজিং লেগ স্পিনার আবরার আহমেদ। ১ রেটিং পয়েন্টের ব্যবধানে আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে টপকে এই শীর্ষস্থান দখল করলেন তিনি। অন্যদিকে, ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে কোনো পরিবর্তন না এলেও দারুণ পারফর্ম করে সেরা চারে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।


ভারতের বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজে রশিদ খান নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিন ম্যাচে ৪ উইকেট শিকার করলেও ওভার প্রতি তাকে ৯.৮২ রান করে খরচ করতে হয়েছে। ফলে না খেললেও ১ রেটিং পয়েন্টের ব্যবধানে এগিয়ে এক নম্বরে উঠে আসেন আবরার আহমেদ। বর্তমানে ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আবরার পাকিস্তানের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এই কীর্তি গড়লেন। এর আগে পাকিস্তানের হয়ে এই মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছানোর গৌরব অর্জন করেছিলেন উমর গুল, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম ও শহীদ আফ্রিদি।

এদিকে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার স্থান দখল করেছেন কেবল লেগ স্পিনাররা। আবরার ও রশিদের ঠিক পরেই অবস্থান করছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও ইংল্যান্ডের আদিল রশিদ। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ৫ উইকেট শিকার করে এক লাফে ৪৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার–সেরা ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ইংলিশ পেসার জেমি ওভারটন। অন্যদিকে, বোলারদের তালিকায় বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১২তম স্থানে অবস্থান করছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।


টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতো শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ঈশান কিষাণ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে পাঁচ ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।


সিরিজের সর্বোচ্চ ১৭২ রান করে দুই ধাপ উন্নতি হয়েছে ইংলিশ ব্যাটার জস বাটলারেরও, তিনি অবস্থান করছেন পাঁচ নম্বরে (হ্যারি ব্রুক করেছিলেন ১৭০ রান)। আর বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তালিকায় সর্বোচ্চ ১৭তম অবস্থানে রয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম।


আমার বাঙলা/রাজীব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By