মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ
দক্ষিণ সুদানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনী সদস্যের মৃত্যু ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  বিশ্বের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী ক্ষুদ্র পরসিরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  প্রথম জাতিসংঘে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন এমপি গাজী নজরুল ও তাঁর স্ত্রী রিমান্ডে তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল আটক চারজন জড়িত থাকার কথা স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় পাহাড়ের নির্জন জঙ্গলে অপ্রতিমকে নৃশংসভাবে হত্যা: এসপি শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান: স্থানীয় সরকার মন্ত্রী

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

সীমু দা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ন
%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8C%E0%A6%81%E0%A6%9B%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A7%A9%E0%A7%AD%E0%A7%AB %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা ও দেশের আরও ১৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে তাপপ্রবাহের বিস্তৃতি কিছুটা কমে আসতে পারে। চলতি মাসে এর আগে দুই দফায় দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে গেছে। সোমবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কোনো এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে বিবেচনা করা হয়।

রাজধানীর বাইরে তাপপ্রবাহের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে সিরাজগঞ্জের তাড়াশে ৩৬ দশমিক ৫, পাবনার ঈশ্বরদীতে ৩৬, ফরিদপুরে ৩৭, গোপালগঞ্জে ৩৬ দশমিক ২, কিশোরগঞ্জের নিকলীতে ৩৬, রাজশাহীতে ৩৬ দশমিক ৫, ময়মনসিংহে ৩৬ দশমিক ৪ এবং নেত্রকোনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সিলেটে সিলেটে ৩৬ দশমিক ১, টাঙ্গাইলে ৩৬ দশমিক ৮, শ্রীমঙ্গলে ৩৭ দশমিক ৫, খুলনায় ৩৭, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৬, যশোরে ৩৬ দশমিক ২, চুয়াডাঙ্গায় ৩৭, চট্টগ্রামের সন্দ্বীপে ৩৬ দশমিক ১ এবং ফেনীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দেশের ২৫ জেলায় তাপপ্রবাহ ছিল। পরদিন তা কমে ১১ জেলায় নেমে আসে। দুই দিনের বিরতির পর শনিবার আবার তাপপ্রবাহ শুরু হয়। তবে রোববার বৃষ্টিপাত বাড়ায় তাপপ্রবাহের পরিস্থিতি কিছুটা প্রশমিত হয়। এক দিন পর সোমবার আবার বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ দেখা দিয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, মঙ্গলবার থেকে তাপপ্রবাহের বিস্তৃতি কমে আসতে পারে।

এদিকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া এই লঘুচাপটি পরবর্তী সময়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে অধিদপ্তরের সূত্র জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সিস্টেমটি ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে।

আমার বাঙলা/রাজীব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By