বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

৫০০ মার্কিন সেনা লক্ষ্য করে ভয়াবহ হামলা; বহু হতাহত

সীমু দা
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
%E0%A7%AB%E0%A7%A6%E0%A7%A6 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B9 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%B9%E0%A7%81 %E0%A6%B9%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%A4

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ৫০০ মার্কিন সেনাকে লক্ষ্য করে ভয়াবহ এক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। খাতামুল আম্বিয়া (আ.) কেন্দ্রীয় সদর দপ্তরের এক বার্তায় বলা হয়, এই হামলায় মার্কিন সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ (শনিবার) সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি বলেছেন, “ইরানের শক্তিশালী আক্রমণের কারণে মার্কিন বাহিনী তাদের আঞ্চলিক ঘাঁটি থেকে পালিয়ে দুটি স্থানে লুকিয়ে ছিল। দুবাইয়ের প্রথম লুকানোর জায়গায় ৪০০-এর বেশি এবং দ্বিতীয় স্থানে ১০০-এর বেশি সেনা অবস্থান করছিল। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)-এর এরোস্পেস ফোর্স এবং নৌবাহিনী নির্ভুল ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে উভয় স্থান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।”

ইব্রাহিম জুলফাকারি এই হামলাটিকে “ব্যাপক ক্ষয়ক্ষতি” সৃষ্টিকারী বলে বর্ণনা করে জানিয়েছেন, কয়েকটি অ্যাম্বুলেন্স ঘণ্টার পর ঘণ্টা মার্কিন কমান্ডারসহ সেনাদের বহন করছে।

বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন সামরিক কমান্ডারদের সতর্ক করে বলা হয়েছে, অঞ্চলটি “মার্কিন সেনাদের জন্য কবরস্থানে” পরিণত হবে। এ অবস্থা থেকে বাঁচতে আত্মসমর্পনই একমাত্র বিকল্প বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

‘ওমানের কাছে মার্কিন সহায়তা জাহাজ লক্ষ্যবস্তু’

আলাদা এক ঘোষণায় সেনা মুখপাত্র জানিয়েছেন, শনিবার ভোরের দিকে ওমানের সালালাহ বন্দর থেকে যথেষ্ট দূরত্বে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর একটি সহায়তা জাহাজ ইরানের সশস্ত্র বাহিনী লক্ষ্যবস্তুতে পরিণত করে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, ইরান ওমানের জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করে, যাকে ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে বর্ণনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে বড় আকারের আগ্রাসন যুদ্ধ শুরু করে, যেখানে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান-ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা সত্ত্বেও ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদআলী খামেনেয়ি ও উচ্চপদস্থ সামরিক কমান্ডারদের হত্যা করা হয়। তাদের বৈধ প্রতিক্রিয়ার অংশ হিসেবে, ইরানের সশস্ত্র বাহিনী দ্রুতই পশ্চিম এশিয়াজুড়ে মার্কিন স্বার্থ এবং অধিকৃত অঞ্চলে ইসরাইলি অবস্থানগুলোর বিরুদ্ধে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান শুরু করে।

সূত্র- পার্সটুডে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By