শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক

সীমু দা
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১:৫০ পূর্বাহ্ন

পৌনে চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকায় তেলবাহী ওয়াগনের (৯৫২) একটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

উদ্ধার কার্যক্রম শেষে শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন সিলেট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুছ।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ভোরে সিলেটে পৌঁছে তেল আনলোড করা বিশেষ ট্যাংক–ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা লাইনের বাইরে চলে যায়। ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, খালি তেলবাহী ট্রেনটি ১৭টি বগি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেয়। ফেঞ্চুগঞ্জ রেল সেতুর একটু পেছনে মল্লিকপুর এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

ট্রেনে থাকা ট্রেনের পরিচালক বুরহান উদ্দিন জানান, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি  জানানো হয়। উদ্ধার কার্যক্রমের জন্য সিলেট থেকে ইঞ্জিন এসে দু’পাশের বগি সরিয়ে নেয়।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, ঘটনার পর পরই ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ও আনসার ঘটনাস্থলে যায়। এ কারণে ঢাকা-সিলেট ও সিলেট-চট্রগ্রামগামী যাত্রীবাহী ট্রেন বিভিন্ন ষ্টেশনে আটকা পড়ে আছে।

ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেসের যাত্রী, সিলেটের সিনিয়র সাংবাদিক এনামুল হক জুবের জানান, রাত সাড়ে ১১টার দিকে তিনি ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও স্টেশনে আটকা পড়ে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By