শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH

২৯ বছর পর ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

সীমু দা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৯:৫০ অপরাহ্ন

২৯ বছর পর ঢাকার ধামরাইয়ে গণপাঠাগার চালু হলো। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদে গণপাঠাগারটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামনুন হাসান অনীক।

ধামরাই গণপাঠাগারের সংশ্লিষ্টরা জানান, ১৯৯৬ সালে প্রথমবারের মতো ধামরাই গণপাঠাগারের যাত্রা শুরু হয়েছিল। এর কিছু দিনের মধ্যেই এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পড়ে থাকায় পাঠাগার বইশূন্য হয়ে পড়ে। অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি ইউএনওর উদ্যোগে সংস্কার করে নতুন করে বই আনা হয়। 

বিকালে উদ্বোধনের পরে উপজেলা মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ও ধামরাই গণপাঠাগারের সভাপতি মো. মামনুন হাসান অনীকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পাঠাগারের কমিটির সদস্য নাহিদ মিয়া। স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সাংবাদিক আরিফুল ইসলাম সাব্বির। 

আরও বক্তব্য দেন ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের সরকারী সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান, সাবেক সরকারি কর্মকর্তা খোদেজা খানম, এনজিও এসডিআই এর প্রধান শামসুল ইসলাম, বেস্ট ডান ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল ইসলাম মুকুল, স্থানীয় সাংবাদিক প্রমুখ।

ইউএনও মামনুন হাসান অনীক বলেন, ‘১৯৯৬ সালে পাঠাগারটি চালু হয়েছিল। পরে বন্ধ হয়ে যায়। আবার যাত্রা শুরু হলো। ধামরাইয়ের সব শ্রেণির মানুষ পাঠাগারটি সচল রাখতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা রাখি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By