শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

২৪ ঘণ্টার মধ্যেই স্বর্ণের দাম কমলো

সীমু দা
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:১৮ পূর্বাহ্ন

দেশের বাজারে আবার কমলো স্বর্ণের দাম। মাত্র একদিন ব্যবধানে দাম বাড়ানোর পর বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিপ্রতি স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দামের নিম্নমুখী প্রবণতার কারণে এ সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

নতুন দাম কত হলো?

২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমে দাঁড়ালো ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা; ২১ ক্যারেট স্বর্ণ ভরিতে ১ হাজার ৩০৭ টাকা কমে নতুন দর ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা;  ১৮ ক্যারেট স্বর্ণ ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমে নতুন দাম ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা ও সনাতন পদ্ধতিতে ভরিতে ৯৪৪ টাকা কমে দাম নির্ধারিত ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।

এর আগে বুধবারের ঘোষণায় বৃহস্পতিবার থেকে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল—২২ ক্যারেটে ভরিপ্রতি ২ হাজার ৬১২ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৫০৮ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ১৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৮৩১ টাকা। সেই মূল্যেই আজ সোনা বিক্রি হয়েছে।

রুপার দাম অপরিবর্তিত

স্বর্ণের দাম কমানো হলেও রুপার দামে কোনও পরিবর্তন হয়নি।

২২ ক্যারেট রুপা ভরিতে ৪ হাজার ২৪৬ টাকা; ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা; ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা ও সনাতন পদ্ধতিতে ২ হাজার ৬০১ টাকা।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় তেজাবী স্বর্ণের দামের পরিবর্তনের কারণে স্বল্প সময়ে এ ধরনের সমন্বয় ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By