বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

১৫ ঘণ্টার ব্যবধানে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

সীমু দা
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:০২ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%95%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1

টানা তৃতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার এক লাফে ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

এর আগে রোববার দিবাগত রাতে ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। পরে সোমবার সকালে আবারও দাম কমানো হয়। সে সময় ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।

সর্বশেষ মূল্য সমন্বয়ের ফলে বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এ পর্যন্ত মোট ২২ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এরমধ্যে ১৪ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ৮ বার।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By