শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন  আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল | Amar Bangla BANGLADESH

১৩ পদের ১১টিতে বিএনপি, দুটিতে জামায়াতপন্থিরা বিজয়ী

সীমু দা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নিরঙ্কুশ জয় পেয়েছে। ১৩টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১১টিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং দুটিতে জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 

ভোট গণনা শেষে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী।

প্রতি বছরই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী ও সমর্থকরা মাঠে থাকলেও এবার তারা চুপচাপ ছিলেন। কোনও প্যানেল কিংবা প্রার্থী নির্বাচনে প্রতিদ্বিন্দ্বতা করেননি।

জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর নেতৃত্বে ১১ সদস্য ফোরাম ঘোষণা করেন বিএনপিপন্থিরা। ভোটের দুই দিন আগে বাম গণতান্ত্রিক আইনজীবী ফোরামের দুজন প্রার্থীকে যুক্ত করে শক্তিশালী ফুল প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিএনপি সমর্থিত প্যানেল যখন বামঘরোনার আইনজীবীদের নিয়ে শক্তিশালী ফোরাম গড়ে তোলে; তখন বসে থাকেনি জামায়াত সমর্থিত প্যানেলও। বিএনপি ঘরনার আবু মোর্তজা ছোটকে সেক্রেটারি প্রার্থী করে গঠন করে লতিফ-ছোট ঐক্য পরিষদ। 

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু। নির্বাচনি ফলাফলে বিএনপি সমর্থিত ফোরাম থেকে ১১ জন আর জামায়াত সমর্থিত ফোরাম থেকে দুই জন প্রার্থী বিজয়ী হয়েছেন। 

বিএনপি সমর্থিত ফোরাম থেকে বিজয়ীরা হলেন- সহসভাপতির দুই পদের মধ্যে গোলাম মোস্তফা,  বাসুদেব বিশ্বাস, যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু, সহকারী সম্পাদক সেলিম রেজা ও  আশরাফুল আলম। গ্রন্থাগার সম্পাদক কামরুল হাসান সোহেল। কার্যকরী সদস্যের ৫টি পদে তিনটিতে বিএনপি ও দুটিতে জামায়াত সমর্থিতরা জয়লাভ করেছেন। বিএনপি সমর্থিতরা হলেন রেহেনা খাতুন, মঞ্জুরুল মাহমুদ লিটু, মৌলুদা পারভীন। জামায়াত সমর্থিতরা হলেন শফিকুল ইসলাম, আজহারুল ইসলাম।

এবারের নির্বাচনে ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২১ জন প্রার্থী। এর মধ্যে বিএনপি সমর্থিত সাবু–গফুর ঐক্য প্যানেলের ১৩ প্রার্থী, জামায়াত সমর্থিত লতিফ–ছোট ঐক্য পরিষদের ৭ প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কাজী রেফাত রেজওয়ান সেতু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By