শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

১০ দিনেই প্রবাসী আয় এলো এক বিলিয়ন ডলারের বেশি

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ন

নভেম্বরের প্রথম ১০ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন এক বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ নভেম্বর ২০২৫ পর্যন্ত দেশে এসেছে ১১০৯ মিলিয়ন (এক দশমিক এক বিলিয়ন) মার্কিন ডলার। গত বছরের একই সময়ে (১-১০ নভেম্বর) এসেছিল ৮২০ মিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে ৩৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

শুধু ১০ নভেম্বরেই দেশে এসেছে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার, যা দৈনিক গড় আয়ের প্রবাহকে আরও জোরদার করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে (জুলাই ২০২৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত) প্রবাসীরা মোট ১১২৫৮ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৯৭৫৮ মিলিয়ন ডলার। এতে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪ শতাংশে।

বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বগতি ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠাতে প্রণোদনা বৃদ্ধি, হুন্ডি দমন এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান বিস্তারের ইতিবাচক প্রভাবের ফল।

বাংলাদেশ ব্যাংক বলছে, নভেম্বর মাসের বাকি দিনগুলোতেও রেমিট্যান্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By