বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

হেমনগরে ১৪০ জন কৃতি হাফেজকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান

সীমু দা
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন
%E0%A6%B9%E0%A7%87%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%AA%E0%A7%A6 %E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AB%E0%A7%87%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8

টাঙ্গাইলের হেমনগর ইউনিয়নে আল মুহাসানাহ ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছে জাঁকজমকপূর্ণ ও হৃদয়স্পর্শী “হিফজ সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬”। সোমবার (২৩ মার্চ) দুপুরে হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের ৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ১৪০ জন কৃতি হাফেজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু একে একে সকল হাফেজের হাতে ক্রেস্ট তুলে দেন। তাঁর উপস্থিতি ও বক্তব্য মাঠজুড়ে আবেগঘন পরিবেশ তৈরি করে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আল মুহাসানাহ ছাত্র পরিষদের দ্বীনি ও মানবিক কার্যক্রমের উচ্চ প্রশংসা করেন এবং সামনে আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উস্তাজুল হাফেজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক দা.বা, গোপালপুর গোহাটা মসজিদের ইমাম ও খতিব নাজীর সিদ্দিক, পীরে কামেল হযরত মাওলানা জয়নুল আবেদীনসহ স্থানীয় মসজিদের ইমাম-খতিব, মাদরাসা শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং শত শত মুসল্লি। তাঁদের দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠানকে আরও আধ্যাত্মিক আবহে ভরিয়ে তোলে। সংগঠনের সহ-সভাপতি নাঈম আহমেদ বলেন, “মানুষের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।” শুভাকাঙ্ক্ষী মাসুদ পারভেজ এবং উপদেষ্টা মুফতি শরিফ বিন নূর সাজেদী সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান নাঈম। অর্থ সম্পাদক রহমাতুল্লাহ রিফাত ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত সংগঠনের বিভিন্ন কার্যক্রমের একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন।

সুশৃঙ্খল, নান্দনিক ও আবেগময় এই আয়োজনটি হিফজুল কুরআন সম্পন্ন শিক্ষার্থীদের সম্মাননার মাধ্যমে শুধু একটি অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, বরং নতুন প্রজন্মকে কুরআনের পথে উৎসাহিত করার এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠান শেষে এক মনোমুগ্ধকর ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সবাই আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By