নতুন অধিনায়ক তাওহীদ হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজের যাত্রা সুখকর হলো না বাংলাদেশের। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটের ব্যবধানে হেরে গেছে স্বাগতিকরা।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগাররা। ওপেনার তানজিদ হাসান তামিম ১০ এবং সাইফ হাসান ২০ রান করলেও কেউ বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক তাওহীদ হৃদয়ও মাত্র ৮ রান করে ফিরে যান।
মিডল অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে বাংলাদেশ। সৌম্য সরকার ১৭ রান করলেও ইমন, শামীম পাটোয়ারী ও রিশাদ হোসেনরা প্রত্যাশা পূরণ করতে পারেননি। শেষদিকে শেখ মেহেদীর ২২ বলে অপরাজিত ২৯ রানের লড়াকু ইনিংসে ভর করে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি ৩ উইকেট শিকার করার পাশাপাশি টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। এছাড়া জুয়েল ডেভিস নেন ৩টি এবং ম্যাথিউ রেনশো নেন ২টি উইকেট।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতে কিছুটা চাপে পড়লেও দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সফরকারীরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
অন্যদিকে, নতুন অধিনায়ক তাওহীদ হৃদয়ের প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু হলো বাংলাদেশের নতুন অধ্যায়। সিরিজে সমতা ফেরাতে এখন পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);