কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসেবে এনসিপি মনোনীত হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন।
এর আগে একই আসনে জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদও হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন। উল্লেখ্য, আজই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
এ ছাড়াও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের আরেক শরীক দল খেলাফত মসলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান প্রার্থীতা প্রত্যাহার করার কথা রয়েছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);