বিশ্বকাপের গ্রুপ এইচে জমে উঠেছে শীর্ষস্থানের লড়াই। গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে উরুগুয়ে। ফলে দুই দলই একটি করে পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচে শুরুতেই চমক দেখায় সৌদি আরব। ম্যাচের প্রথম দিকেই হাসান আল তামবাক্তির হেড উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা ঠেকালেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বলে আব্দুলেলাহ আল আমরি কাছ থেকে বল জালে জড়িয়ে সৌদি আরবকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
গোল হজমের পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। দ্বিতীয়ার্ধজুড়ে একের পর এক আক্রমণ চালিয়ে সৌদি রক্ষণে চাপ সৃষ্টি করে তারা। তবে সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে এগিয়ে রাখেন।
তবে শেষ পর্যন্ত উরুগুয়ের চাপ সামলানো সম্ভব হয়নি। ম্যাচের শেষ সময়ে ফেদেরিকো ভিনাসের হেড আল-ওয়াইস প্রতিহত করলেও বলটি পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে ম্যাক্সি আরাউজো শক্তিশালী শটে জালে পাঠিয়ে উরুগুয়েকে সমতায় ফেরান।
বাকি সময়ে আর কোনো দলই জয়সূচক গোল করতে পারেনি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ের ফলে গ্রুপ এইচে শেষ ষোলোর লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। একই গ্রুপে স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দেও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);