বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে না পেরে গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন আবেগঘন চিঠি

সীমু দা
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%97%E0%A7%83%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%A7%E0%A7%82%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%B0%E0%A7%87%E0%A6%96%E0%A7%87 %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8

বরগুনা সদর উপজেলার লেমুয়া গ্রামে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর মেনে নিতে না পেরে কণা (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত কণা বরগুনা সদর উপজেলার সোনার বাংলা গ্রামের মো. নজরুল ইসলামের মেয়ে। ১১ বছর আগে লেমুয়া গ্রামের মৃত আজীজ সিকদারের ছেলে মো. সাইফুল ইসলাম কিচলুর সঙ্গে তার বিয়ে হয়। তাদের ১০ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে তাদের সংসার ভালোই চলছিল। কিন্তু সম্প্রতি সাইফুল ইসলাম কিচলু গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন—এমন তথ্য জানার পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। ঘটনার সময় সাইফুল ঢাকায় অবস্থান করছিলেন। শনিবার সকালে ঘরের ভেতর কণার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মৃত্যুর আগে স্বামীকে উদ্দেশ্য করে কণা একটি আবেগঘন চিঠি লিখে গেছেন। চিঠিতে তিনি লেখেন, “মা-বাবা ছেড়ে একটা মেয়ে স্বামীর ঘরে আসে শান্তির জন্য। আমার বড় আশা ছিল তোমার সঙ্গে ঢাকায় থাকার, আমার সেই আশা পূরণ হলো না। আজ জানতে পারলাম তুমি আমার কাছ থেকে অনেক কিছু গোপন করেছো। তুমি আর সাহিদার (দ্বিতীয় স্ত্রী) জীবন সুখের হোক, আমি এই দোয়া করি। ১০ বছর তোমাদের জীবনের পথের কাঁটা তোমার কণা আজ হারিয়ে গেল। একটা মেয়ে সব দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ দিতে পারে না।”

তিনি আরও লেখেন, “তুমি আমাকে মাপ করে দিও। আমার কারো কাছে কোনো দাবি নাই। কিন্তু একটাই অনুরোধ তোমার দ্বিতীয় ঘরের সন্তান শাহরিয়ারকে তোমার বুক ভরা ভালোবাসা দিও, ওই ভাবে আমার ইয়ামিনকেও ভালোবাসা দিও। আমার সন্তান বাবার আদর পায় নাই। ও আজ একা হয়ে গেল। তুমি আর সাহিদা সুখে থেক। তোমাদের পথের কাঁটা দূর হয়ে গেলাম। আমাকে তুমি মাপ করে দিও। ইতি তোমার ভালোবাসার কাঙ্গাল (কণা)।”

এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এটি আত্মহত্যা। তারপরও ময়নাতদন্ত রিপোর্ট এবং তদন্ত সাপেক্ষে সুনির্দিষ্ট কারণ জানা যাবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By