শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকানোর আহবান শামা ওবায়েদের তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবজির বাজারে টেকসই উত্তরণে ৬ দফা প্রস্তাব বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় মামলা, সেনাসদস্য কারাগারে

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

বগুড়ার শাজাহানপুরে সেনাসদস্যের বাসা থেকে তার দুই শিশুসন্তানের গলাকাটা এবং স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশের হেফাজতে থাকা সেনাসদস্য শাহাদাত হোসেনকে (২৭) কারাগারে পাঠানো হয়। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শাজাহানপুর থানায় নিহত সাদিয়া মোস্তারিমের (২২) মা রাবেয়া সুলতানা হত্যা মামলা করেন। মামলায় শাহাদাত হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও চার জনকে আসামি করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শাহাদাতকে কারাগারে পাঠানো হয় বলে জানায় পুলিশ। 

পুলিশ জানায়, সকালে মামলার পর শাহাদাত হোসেনকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করে পুলিশ। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দির মন্ডলপাড়া গ্রামের বাড়ির শয়নকক্ষ থেকে সেনাসদস্য শাহাদাত হোসেনের স্ত্রী সাদিয়ার ঝুলন্ত লাশ ও দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তাদের মেয়ে সাইফা (৩) ও ছেলে সাইফের (সাত মাস) লাশ বিছানায় পড়ে ছিল। নিহত সাদিয়া মুস্তারিমের বাবার বাড়ি শাজাহানপুরের ভান্ডারপাইকার গ্রামে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাবেয়া সুলতানার জামাতা সেনাসদস্য শাহাদাত হোসেন বাড়ি কেনার নাম করে তাদের কাছ থেকে দুই দফায় চার লাখ টাকা নিয়েছেন। কয়েক দিন আগে মোটরসাইকেল কেনার পর বাবার বাড়ি থেকে আরও তিন লাখ টাকা আনতে সাদিয়াকে চাপ দেন। যৌতুকের টাকা না পেয়ে গত সোমবার সন্ধ্যা ৭টা থেকে মঙ্গলবার বেলা ১১টা ৩৭ মিনিটের মধ্যে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেন শাহাদাত। এজাহারে শাহাদাত হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার জনকে আসামি করা হয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, ‌‘ঘটনায় জড়িত থাকার সন্দেহে এলাকাবাসী মারধরসহ মব সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কায় জিজ্ঞাসাবাদের জন্য শাহাদাতকে থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়। বৃহস্পতিবার সাদিয়ার মা রাবেয়া সুলতানা বাদী হয়ে শাহাদাতকে প্রধান আসামি করে মামলা করায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তানাধীন রয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By