বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

সাংবাদিক পেটানোর ঘটনায় নীলফামারীতে একজন গ্রেপ্তার

সীমু দা
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে প্রধান শিক্ষক ও তাঁর দলবল কর্তৃক সাংবাদিককে মারপিটের মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বুধবার গভীর রাতে উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন রশিদুল (৫৫)। তিনি উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামের তালেব উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, অনিয়মের সংবাদ প্রকাশে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে সাহেব আলী নামে এক সাংবাদিককে মারপিট করেন প্রধান শিক্ষক ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় সাহেব আলী প্রধান শিক্ষক সফিকুল ইসলামকে ১ নম্বর আসামি করে আরও ৩ জনকে নামীয় এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ৪ নং আসামি রশিদুলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ৮ জুন “কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, নির্ধারিত সময়ের পর প্রধান শিক্ষকের উপস্থিতি” শিরোনামে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক সাহেব আলী। সেই সংবাদ প্রকাশের জেরে পরের দিন মঙ্গলবার বড়ভিটা থেকে সাংবাদিক সাহেব আলী ও ডিআরবি’র সাংবাদিক লিওন (২৬) মোটরসাইকেল যোগে বড়ভিটা থেকে বেড়গাড়ীর দিকে যাওয়ার সময় ওই বিদ্যালয়ের সামনে রাস্তায় তাঁদের আটকিয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম (৪৮) ও কয়েকজন লোকসহ সাহেব আলীকে টেনেহিঁচড়ে স্কুলের ক্লাসরুমের সামনে নিয়ে গিয়ে কিল-ঘুষি ও মারপিট করেন। এ ঘটনায় সাহেব আলী ওই দিন রাতেই একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিকরা জানান, প্রধান শিক্ষককে গ্রেপ্তার ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন জানান, প্রধান শিক্ষক কর্তৃক সাংবাদিকের ওপর হামলা মামলায় একজন গ্রেপ্তার হয়েছেন শুনেছি। প্রধান শিক্ষক স্কুলে আসেননি। তাঁর বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By