মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে সিরাজগঞ্জ

সীমু দা
শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৪:১২ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%A8 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A6%BE%E0%A6%81%E0%A6%AA%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C

যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ সর্বনিম্ন তাপমাত্রা, হিমেল হাওয়া আর ঘন কুয়াশার কারণে তীব্র শীতে কাঁপছে। শনিবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যদিও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়, তবুও সাধারণ মানুষ শীতের কারণে জবুথবু হয়ে পড়েছে। বিশেষ করে বয়োবৃদ্ধ ও শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে।

তীব্র শীতের কারণে কৃষকরা ক্ষেতে কাজ করতে পারছেন না। দিনমজুরদের কাজ না থাকায় আর্থিক সংকটে ভুগতে হচ্ছে তাঁদের। পেটের তাগিদে রিকশা শ্রমিকরা গায়ে গরম কাপড় জড়িয়ে রাস্তায় বের হলেও তেমন যাত্রী পাচ্ছেন না। অন্যদিকে, তীব্র শীতে সাধারণ মানুষ কষ্ট পেলেও সরকার থেকে পর্যাপ্ত কম্বল বরাদ্দ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

রিকশাচালক হযরত আলী হোসেন জানান, “শীতে বের হয়েছি। ঘন কুয়াশা এবং শীতের কারণে যাত্রী নেই। হিমেল হাওয়ার কারণে কেউ রিকশায় চড়তে চায় না। জরুরি কাজে যারা বের হচ্ছেন, তাঁরা হেঁটেই যাচ্ছেন।” বয়োবৃদ্ধ আবুল কালাম ও ইব্রাহীম শেখ জানান, “শীতের কারণে কোনো কাজকর্ম নেই। বাইরে বের হলেই হাত-পা ঠান্ডা হয়ে যায়। কাজকর্ম না থাকায় আর্থিক সংকট দেখা দিয়েছে।”

ট্রাক ড্রাইভার আকতার হোসেন জানান, “মহাসড়ক কুয়াশাচ্ছন্ন রয়েছে। হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে, এতে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। দিনেই হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। কুয়াশার কারণে দুর্ঘটনার শঙ্কা রয়েছে।”

সিরাজগঞ্জের তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, “এ বছরের সর্বনিম্ন ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।” বাঘাবাড়ী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া অফিসার মোস্তফা কামাল জানান, “আজকে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।”

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাছেত জানান, “ইতোমধ্যে জেলায় প্রায় ২৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। সরকারের কাছে আরও চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে বিতরণ করা হবে।” সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন জানান, “শীতে যতটা সম্ভব ঘর থেকে কম বের হতে হবে। বের হলে শীতের কাপড় পড়তে হবে যাতে শরীর উষ্ণ থাকে। তা না হলে শীতজনিত রোগ সর্দি-কাশি, হাঁপানি, অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত রোগ বাড়তে পারে।”



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By