জামালপুরের সরিষাবাড়ীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের মিছিলে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার কয়ড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করে। শেখ রাসেল ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং উপজেলার ডুরিয়ার ভিটা মধ্যপাড়া গ্রামের মোঃ সাহেব আলীর পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে পুলিশের গাড়িতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেলকে কোর্টে প্রেরণের সময় থানার সামনে দাপটের সাথে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আবারও আসবে, বাংলাদেশ হাসবে’, শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত ইত্যাদি স্লোগান দেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, আসামিকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);