রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সরবরাহ বাড়ায় দাম কমেছে সবজির

সীমু দা
শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

কয়েক মাস পর রাজধানীর বাজারে কমেছে সবজির দাম। বেশিরভাগ সবজির দামই এখন প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকা। তবে গোল বেগুনের দাম এখনও ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি কমেছে ডিম ও মুরগির দামও। ডিমের দাম ডজনে কমেছে ৫ থেকে ১০ টাকা, আর মুরগির দাম কমেছে কেজিতে ১০ থেকে ২০ টাকা।

বিক্রেতারা বলছেন, এ সপ্তাহে বাজারে সবজির সরবরাহ বেড়েছে। তাই দাম কমেছে। আর দীর্ঘদিন পর দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।

রাজধানীর রায়সাহেব বাজার ও কাপ্তান বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি করলার দাম ৬০ টাকা, লাউ ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, আলু ২০ টাকা, কাঁচা মরিচ ১৪০ থেকে ১৫০ টাকা, কলা ৩০ টাকা, চিচিঙ্গা, ঝিঙা, ধুন্দল, কাঁকরোল, ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০, পটোল ৬০, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, কচুরমুখী ৪০ টাকা, শিম ৬০ টাকা, ঝালি কুমড়ো, ফুল কপি ও পাতা কপির পিস ৪০ টাকা। সাদা গোল বেগুন ও লম্বা ৬০ টাকা। টমেটো ১০০ থেকে ১২০ টাকা। আগের দামেই বিক্রি হচ্ছে চায়না গাজর ও দেশি গাজর। প্রতি কেজি চায়না গাজরের দাম ১৫০ টাকা, দেশি গাজর ৮০ টাকা।

রায় সাহেব বাজারের বিক্রেতা আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজারে এখন সবজির চালান বেড়েছে। দীর্ঘদিন পর বাজারে সকল সবজির দাম কমেছে। তবে গোল বেগুনের দাম বেশি। বাজারে গোল বেগুন কম এসেছে। সেজন্য দামটা বেশি।’

বাজারে সবজির দাম কম দেখে খুশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রমেশ মণ্ডল। তিনি বাংলা ট্রিবিউনের প্রতিনিধিকে বলেন, ‘৩ থেকে ৪ মাস সবজির দাম নাগালই পাওয়া যেতো না। একটা সবজি কিনলেই ১০০ টাকা শেষ হতো। কতো হিসাব করে চলতে হতো। এখন দাম কিছুটা কমেছে। পছন্দের সবজিগুলো এখন ৫০ থেকে ৬০ টাকা।’

দাম কমেছে মুরগি ও ডিমের

সবজির দাম কমার প্রভাব পড়েছে মুরগি ও ডিমের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ডিমের দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। ১৪০ টাকার লাল ডিমের ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা। ১৩০ টাকার সাদা ডিম ১২০ টাকা। সবচেয়ে বেশি কমেছে দেশি হাঁসের ডিমের দাম। বর্তমানে ১ হালি ডিমের দাম ৭০ টাকা।

বয়লার মুরগি কেজিতে ১০ টাকা এবং সোনালি মুরগি কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে। বয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা ও সোনালি মুরগি জাতভেদে ২৬০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের দামও কমে ১৩০ টাকা ডজনে বিক্রি হচ্ছে। তবে গরুর মাংস আগের দাম ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রাজধানীর কাপ্তান বাজারের ডিম বিক্রেতা মো. স্বপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ডিমের দাম ডজনে ৫ থেকে ১০ টাকা কমেছে। ডিমের দাম কমা ও বাড়ার মধ্যেই থাকে।’

পেঁয়াজের দাম কিছুটা বাড়তি। ভালো মনের দেশি পেঁয়াজ কেজি ৮০ টাকার নিচে পাওয়া যায় না। তবে রসুনের বাজার অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিকেজি দেশি রসুন ১০০ থেকে ১২০ টাকা এবং আমদানি করা রসুন ১৬০ থেকে ১৮০ টাকা। আলু কেজিতে আরও পাঁচ টাকা কমে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি মসুর ডাল আগের বাড়তি দাম প্রতি কেজি ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By