বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

সীমু দা
বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%B2%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%96%E0%A7%8B%E0%A6%81%E0%A6%9C %E0%A7%A9

রাজধানীর সদরঘাট এলাকায় দুই লঞ্চের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলারের মাধ্যমে যাত্রী ওঠানামার সময় পেছন দিক থেকে ‘জাকির সম্রাট-৩’ লঞ্চটি হঠাৎ ধাক্কা দেয়। এতে লঞ্চের চাপায় ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন এবং বাবা-ছেলেসহ আরও তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আসা যাওয়া-৫’ (ঢাকা-ইলিশা) লঞ্চে যাত্রী ওঠানামার সময় হঠাৎ পেছন থেকে এসে ‘এমভি জাকির সম্রাট-৩’ (ঢাকা-দেউলা-ঘোষেরহাট) লঞ্চটি ধাক্কা দেয়। আকস্মিক এ সংঘর্ষে অপেক্ষমাণ যাত্রীরা গুরুতরভাবে আহত হন।

নিহতদের একজন নারী বলে জানা গেছে। তার নাম বোরা আক্তার (২০)। তিনি বরিশালের কাশিপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চ দুটির ঘষাঘষির মধ্যে ভারসাম্য হারিয়ে তিনি নদীতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে নৌ পুলিশের সদরঘাট থানার ওসি সোহাগ রানা জানান, ঘটনাস্থলে নৌ পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রাথমিকভাবে দুইজন নিখোঁজ থাকার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-পরিচালক মুহম্মদ মোবারক হোসেন বলেন, সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত তদন্ত চলছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By