বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

সত্য দরজায় কড়া নাড়ছে, মিথ্যা পালিয়ে যাচ্ছে: জামায়াত আমির

সীমু দা
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:২২ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A6%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারাদেশে জনজোয়ার সৃষ্টি হয়েছে এবং প্রতিটি সমাবেশে পুরুষদের পাশাপাশি নারীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। তারা এসে বলছেন, তারা ন্যায়ের পক্ষে আছেন। “সত্য দরজায় কড়া নাড়ছে, সত্য এসে গেছে, মিথ্যা পালিয়ে যাচ্ছে। সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ,”—বলেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, “১২ তারিখের সেই দিনটির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ১২ তারিখ রাতে নিজেদের পাওনা সঙ্গে করে ঘরে ফিরবেন।”

তিনি অভিযোগ করেন, লুটেরা, ব্যাংক ডাকাত ও শেয়ারবাজার লুণ্ঠনকারীরা দেশের প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। “আল্লাহ যদি আমাদের সাহায্য করেন এবং সামর্থ দেন, তবে সেই পাচার হওয়া অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে,”—বলেন তিনি। তিনি আরও বলেন, যে এলাকা যত বেশি বঞ্চিত, উন্নয়ন কর্মকাণ্ড আগে সেখানে নেওয়া হবে এবং যার যেটা পাওনা, তাকে সেটাই দেওয়া হবে।

ন্যায়বিচারের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা এমন বিচার ব্যবস্থা দেখতে চান যেখানে ব্যক্তি ভেদে বিচার ভিন্ন হবে না। একজন সাধারণ মানুষ কোনো অপরাধ করলে যে শাস্তি পাবে, একই অপরাধ করলে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকেও একই বিচারের আওতায় আনতে হবে। “এর নাম ন্যায়বিচার, আর সেই বিচার দেখার জন্য জাতি মুখিয়ে আছে,”—বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের টাকা লুটকারীদের জন্য ভোটাররা ইতোমধ্যে ‘লালকার্ড’ তৈরি করে রেখেছে। “যারা আগেও দেশের টাকা চুরি করেছে, তারা এখনও করছে। ১২ তারিখ দেশের সাড়ে ১২ কোটি ভোটার তাদের জন্য সাড়ে ১২ কোটি লালকার্ড প্রস্তুত করে রেখেছেন,”—বলেন তিনি।

যুব সমাজকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, বাংলাদেশের যুবকরা দেশকে সোনার দেশ হিসেবে গড়ে তুলতে পারত, কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি। “আমরা সেই সুযোগ নিশ্চিত করবো ইনশাআল্লাহ,”—যোগ করেন তিনি।

নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, চাকসুর ভিপি ইব্রাহিম রনি ছাড়াও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By