সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সংসদ এলাকায় জায়গা না পেয়ে বিভিন্ন সড়কে হাজারো মানষ

সীমু দা
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩:০৮ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A6 %E0%A6%8F%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%97%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B7

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ব্যাপক জনসমাগম হয়েছে। নির্ধারিত স্থানে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ বিভিন্ন সড়কে দাঁড়িয়ে জানাজায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বিজয় সরণি ও পুরাতন বাণিজ্য মেলা এলাকায় সাধারণ মানুষকে সড়কের দুই পাশে লাইন ধরে কাতারবদ্ধ হয়ে জানাজার জন্য প্রস্তুতি নিতে দেখা গেছে। অনেকেই দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। এ কারণে জিয়া উদ্যানে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণে ভেতরে ও বাইরে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীকে কঠোর নিরাপত্তা অবস্থানে থাকতে দেখা গেছে।

পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। পূর্ব ঘোষণা অনুযায়ী, দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমের খতিবের জানাজা পড়ানোর কথা রয়েছে।

এদিকে দুপুর দেড়টার পরও দেখা যায়, বিজয় সরণি, মহাখালী, আগারগাঁও, শ্যামলী ও ফার্মগেটমুখী বিভিন্ন সড়ক থেকে এখনো জনস্রোত ছুটছে সংসদ ভবনের দিকে। সরেজমিনে দেখা গেছে, মিরপুর সড়কে আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পরে মানুষ আর সামনের দিকে যেতে পারছে না। যার কারণে এ সড়কে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে।

জানাজার মাইক জিয়া উদ্যানের পরে মিরপুর সড়কে না থাকায় জানাজা শেষ হয়ে গেছে কি না তা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By