শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী পুর্ব সমশ্চুড়া গ্রামের মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার গুমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে সুলতান মাহমুদ (৩৮) ও সদর উপজেলার মোবারকপুর আখের মামুদ বাজার এলাকার হুমায়ুন মিয়ার ছেলে ফারুক মিয়া (২৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্ক এলাকার পুর্ব সমশ্চুড়া গ্রামে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
এ সময় ১০টি বস্তাভর্তি ৩১৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ সুলতান মাহমুদ ও ফারুক মিয়াকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি মো. রেজাউল করিম জানান, এ সংক্রান্ত ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
রোহান/সা.এ.
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);